Friday, April 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরএজেন্সি ছাড়াই পশ্চিমা বিশ্বের মুসলমানদের হজ

এজেন্সি ছাড়াই পশ্চিমা বিশ্বের মুসলমানদের হজ

সৌদি আরব নিয়ম করেছে, পশ্চিমা বিশ্বের মুসলিমদের হজে অংশগ্রহণ করতে হলে দেশটির রাষ্ট্রীয় ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। ফলে তাদের হজে অংশগ্রহণের ক্ষেত্রে এজেন্সির কোনো ভূমিকা থাকবে না। পশ্চিমা বিশ্বের হাজিদের কোটার ব্যাপারে কয়েক মাস নীরব থাকার পর নতুন এই ঘোষণা দিল দেশটি। এই ঘোষণার ফলে পশ্চিমা বিশ্বের যেসব মুসলিম হজে যেতে আগ্রহী তাদের অনিশ্চয়তা কাটল।

সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা করা হয়, ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়া তাদের নির্ধারিত কোটার জন্য অবশ্যই রাষ্ট্রীয় ‘মোতাওয়িফ’ ওয়েবসাইটে আবেদন করবে। নতুন পদ্ধতি অনুসারে, স্বয়ংক্রিয় লটারির মাধ্যমে কোটা পূরণ করা হবে। নির্বাচিতরা সরাসরি সৌদি সরকারের ব্যবস্থাপনায় হজ করতে পারবে। বিশেষজ্ঞরা রিয়াদের এই ঘোষণাকে হজ ব্যবস্থাপনায় আমূল পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন। কেননা কয়েক দশক ধরে রেজিস্ট্রেশন, হোটেল বরাদ্দ, হজ প্যাকেজের মূল্য পরিশোধ ইত্যাদি বিষয় অনুমোদিত ট্রাভেল এজেন্সিগুলোর মাধ্যমে সম্পন্ন হতো। তবে এই পরিবর্তনের প্রক্রিয়া ও কারণগুলো সৌদি সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি।

সূত্র : মিডল ইস্ট মনিটর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + eighteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য