Friday, April 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরএবার সাগরপথে ইসরাইলে হামাসের হামলা!

এবার সাগরপথে ইসরাইলে হামাসের হামলা!

গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এবার সাগরপথে ইসরাইলে হামলা চালানোর চেষ্টা করেছিল বলে জানিয়েছে ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ)। তবে তারা ওই হামলা ভণ্ডুল করে দিয়েছে বলে দাবি করেছে।

আইডিএফ জানিয়েছে, বেশ কয়েকজন হামাস সদস্য গাজা উপত্যকা থেকে সাগরপথে ইসরাইলে অনুপ্রবেশের চেষ্টা করে। তবে ইসরাইলি নৌবাহিনী তাদেরকে হত্যা করেছে।

আইডিএফ অবশ্য জানায়নি, ঠিক কতজন হামাস সদস্য ইসরাইলে প্রবেশের চেষ্টা করেছিল। তবে হিব্রুভাষী একটি মিডিয়ার খবরে বলা হয়, সংখ্যাটি পাঁচ থেকে আটের মধ্যে।

ঘটনার সময় জিকিম ও কারমিয়ার সীমান্তবর্তী লোকজন তেমন ছিল না। ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর ওই এলাকা দুটি থেকে বেশির ভাগ লোক সরিয়ে নেয়া হয়। অত্যবশ্যক কয়েক ব্যক্তি ও নিরাপত্তা কর্মীরা সেখানে ছিল। এটিকে সামরিক এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।
আইডিএফ জানিয়েছে, ঘটনার পর যেখান থেকে হামাস সদস্যরা যাত্রা শুরু করেছিল, ওই স্থানটির ওপর বোমা বর্ষণ করা হয়েছে।

পরে আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, নৌবাহিনী সাগরে আরো হামাস সদস্য আছে কিনা তা খুঁজে দেখছে।

ফিলিস্তিনি জনগণ দখলদারিত্বের ফাঁসে মন্তব্য : জাতিসঙ্ঘপ্রধানের পদত্যাগ দাবি ইসরাইলের

হামাসের প্রশংসায় লিফশিৎজ, জানালেন ইসরাইল তাদেরকে ‘বলির পাঁঠা’ বানিয়েছে

আল-আকসায় মুসলিমদের জন্য বন্ধ, ইহুদিদের জন্য খোলা

হাগারি বলেন, গাজা সিটি উপকূলে তৎপর নৌবাহিনী এবং নৌকমান্ডোরা একটি টানেল থেকে হামাস সদস্যদের সাগরে প্রবেশ করতে দেখেন। তারা তাদেরকে গুলি করে হত্যা করেন।

এক বিবৃতিতে হামাস সমুদ্রপথে হামলার চেষ্টার দায়দায়িত্ব স্বীকার করে বলেছে, তারা দৃশ্যত ইসরাইলে অনুপ্রবেশ করার পর ইসরাইলি বাহিনীর সাথে সঙ্ঘর্ষ চালায়।

সূত্র : টাইমস অব ইসরাইল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য