Wednesday, June 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরএবার হজে যেতে কি করোনা ভ্যাকসিনের সনদ লাগবে না!

এবার হজে যেতে কি করোনা ভ্যাকসিনের সনদ লাগবে না!

আসন্ন ২০২৪ সালে পবিত্র হজ পালনে পাকিস্তানিদের ওপর থেকে করোনা টিকার সনদের শর্ত উঠিয়ে নেয়া হয়েছে।

মঙ্গলবার জিও নিউজ বিষয়টি নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, পাকিস্তানে সরকারি প্রকল্পের আওতায় হজের আবেদন গ্রহণ শুরু হয়েছে।

আর দেশটির ধর্মমন্ত্রণালয় হজের আবেদন গ্রহণে ১৫টি ব্যাংকের সহায়তা নিচ্ছে। হজের আবেদন শুধুমাত্র ওই সব ব্যাংকের মাধ্যমেই করা যাবে।

পাকিস্তান ধর্মমন্ত্রণালয় জানিয়েছে, সরকারি প্রকল্পের আওতায় হজের আবেদন গ্রহণ চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। আর আগামী মৌসুমে সরকারি প্রকল্পের অধীনে দেশটি থেকে অন্তত ৮৯ হাজার ৬০৫ মানুষ পবিত্র হজ আদায় করবেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে আরো জানা গেছে, ২০২৪ সালে পবিত্র হজ পালনের জন্য করোনা ভ্যাকসিনের শর্ত তুলে নেয়া হয়েছে এবং হজযাত্রীদের করোনা সার্টিফিকেট জমা দেয়ারও প্রয়োজন নেই।

তবে বাংলাদেশী হজযাত্রীদের ওপর থেকেও কি করোনা ভ্যাকসিনের সনদের শর্ত উঠিয়ে নেয়া হবে কিনা, তা এখনো জানা যায়নি।

সূত্র : ডেইলি জংগ ও জিও নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য