Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরএমএনএসের হুমকিতে মুম্বইয়ের অনেক মসজিদে লাউডস্পিকারে আযান হয়নি আজ

এমএনএসের হুমকিতে মুম্বইয়ের অনেক মসজিদে লাউডস্পিকারে আযান হয়নি আজ

রাজ ঠাকরের হুমকির পর আজ বুধবার সকালে মুম্বই ও এর আশপাশের মসজিদগুলোতে ফজরের আযানে লাউডস্পিকার বা মাইক ব্যবহার করা হয়নি। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার ( এমএনএস) প্রধান রাজ ঠাকরে এর আগে হুমকি দেন, মসজিদে লাউডস্পিকার ব্যবহার করা হলে এর বাইরে তিনি হনুমান চল্লিশা বাজাবেন লাউডস্পিকারে। এর প্রেক্ষিতে মসজিদে আযানে লাউডস্পিকার ব্যবহার করেননি মুসলিমরা। মসজিদ ট্রাস্টির সাথে পুলিশ বৈঠক করেছে। এ সময় মসজিদ কর্তৃপক্ষ জানিয়ে দেয় তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আযানে লাউডস্পিকার ব্যবহার করবে না। 

পানভেল থেকে এমএনএসের এক নেতা ভিডিও শেয়ার করেছেন। এতে বলা হয়েছে, তারা হনুমান চল্লিশা বাজানোর জন্য প্রস্তুত। কিন্তু মুসলিমরা লাউস্পিকারে আযান না দেয়ায় তারা এখনও তা করে নি। 

উদ্ভূত পরিস্থিতিতে মহারাষ্ট্র সরকার কোন ঝুকি না নিয়ে আইন শৃঙ্খলা রক্ষায় প্রস্তুতি নিয়েছে। পুলিশের ছুটি বাতিল করা হয়েছে। তাদেরকে মোতায়েন করা হয়েছে স্পর্শকাতর স্থানগুলোতে। 

দুদিন আগে উস্কানিমূলক বক্তব্য দেয়ার কারণে রাজ ঠাকরের বিরুদ্ধে আওরঙ্গবাদ পুলিশ মামলা করেছে। তাকে নোটিশ দিয়েছে মুম্বই পুলিশ বিজ্ঞাপন আচরণবিধি মেনে চলতে বলা হয়েছে এতে। 

ওদিকে বুধবার সন্ধ্যায় পরিকল্পনা সম্পর্কে টিইট করেছেন রাজ ঠাকরে। এতে তিনি বলেছেন, সব হিন্দুর প্রতি আমার আহ্বান। যদি বুধবার ৪ঠা মে লাউডস্পিকারে আযান শুনতে পান, তবে ওইসব স্থানে লাউডস্পিকারে হনুমান চল্লিশা বাজান। তাহলেই তারা এর মর্ম বুঝতে পারবে। 

অন্যদিকে এমএনএসকে বিজেপির বি-টিম বলে আখ্যায়িত করেছে রাজ্যে ক্ষমতাসীন শিব সেনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 16 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য