Friday, September 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরওডিশার প্রথম নারী মুসলিম এমএলএ সোফিয়া

ওডিশার প্রথম নারী মুসলিম এমএলএ সোফিয়া

ভারতের পূর্বাঞ্চলের রাজ্য ওডিশা থেকে এমএলএ নির্বাচিত হয়েছেন সোফিয়া ফিরদৌস। লোকসভা নির্বাচনে বিজেপির চন্দ্র মহাপাত্রকে ৮ হাজার ১ ভোটের ব্যবধানে পরাজিত করে ওডিশার প্রথম নারী ও মুসলিম এমএলএ হন তিনি। রাজ্যটির বারাবাতি-কটক আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। খবর এনডিটিভির।

৩২ বছর বয়সী নারী সোফিয়া ফিরদৌসের পরিবার আগাগোড়াই রাজনৈতিক। তিনি কংগ্রেসের প্রবীণ নেতা মহম্মদ মকিমের মেয়ে। ২০২৪ সালের ওডিশা বিধানসভা নির্বাচনে কংগ্রেস মকিমের স্থানে ফিরদৌসকে মনোনয়ন দেয়। যথারীতি তিনি নির্বাচনে জয় লাভ করে মান রেখেছেন কংগ্রেসের নীতি নির্ধারকদের। 

ফিরদৌস কলিঙ্গা ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেছেন। তিনি ২০২২ সালে ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএমবি) থেকে একটি এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজমেন্ট প্রোগ্রামও সম্পন্ন করেছেন। 

তিনি ওডিশার প্রথম নারী মুখ্যমন্ত্রী নন্দিনী সতপতীর পদাঙ্ক অনুসরণ করেন। নন্দিনী সতপতী ১৯৭২ সালে একই আসনে প্রতিনিধিত্ব করেছিলেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য