Thursday, October 15, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকওমরাহযাত্রীদের ওপর হামলা জঘন্যতম অপরাধ: সৌদি আরবের প্রধান মুফতী

ওমরাহযাত্রীদের ওপর হামলা জঘন্যতম অপরাধ: সৌদি আরবের প্রধান মুফতী

ওমরাহ ও জিয়ারতের উদ্দেশে হারামাইনে যাত্রাকারী মুসল্লিদের লক্ষ্য করে হামলাকে জঘন্যতম অপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন সৌদি আরবের প্রধান মুফতী ও দেশটির সর্বোচ্চ উলামা পরিষদের চেয়ারম্যান শায়খ ড. সালেহ বিন ফাওযান আল-ফাওযান।

সোমবার (১২ অক্টোবর) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

শায়খ সালেহ আল-ফাওযান বলেন, বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে নিরপরাধ মানুষের প্রাণহানি ঘটানো এবং মসজিদুল হারাম ও মসজিদে নববীর উদ্দেশে যাত্রাকারী মুসল্লিদের লক্ষ্যবস্তু করা অত্যন্ত গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধের জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন।

নিজের বক্তব্যের সমর্থনে তিনি পবিত্র কুরআনের সুরা হজের ২৫ নম্বর আয়াত এবং মদিনাবাসীর ক্ষতি করতে চাওয়ার পরিণতি সম্পর্কিত একটি হাদিসের উদ্ধৃতি দেন।

সৌদি আরবের প্রধান মুফতী বলেন, ইতিহাসে যারা পবিত্র স্থান এবং আল্লাহর পবিত্র ঘরের উদ্দেশে যাত্রাকারীদের লক্ষ্যবস্তু করেছে, তাদের পরিণতি ভয়াবহ হয়েছে।

তিনি হুথিদের ‘অপরাধী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তাদের অনিষ্ট থেকে সৌদি আরবসহ মুসলিম দেশগুলোকে রক্ষার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হুথিদের হামলার পর হারামাইন এবং সেখানে যাত্রাকারী মুসল্লিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: সৌদি প্রেস এজেন্সি (এসপিএ), আল জাজিরা

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + 11 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য