Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরওমরাহ করতে বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারবে সৌদি নাগরিকরা

ওমরাহ করতে বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারবে সৌদি নাগরিকরা

বিদেশি বন্ধুদের ব্যক্তিগত ভিজিট ভিসায় ওমরাহ পালনের আমন্ত্রণ জানাতে পারবে সৌদি আরবের নাগরিকরা। গত বৃহস্পতিবার (২০ জুলাই) টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

নতুন এ ভিসার সুবিধা প্রসঙ্গে মন্ত্রণালয় জানায়, এই ভিসার চারটি সুবিধা রয়েছে। প্রথমত, তা একক প্রবেশ বা একাধিক প্রবেশের সুবিধাসংবলিত ভিসা হতে পারে।

দ্বিতীয়ত, ভিসাধারীরা ওমরাহ করতে পারবেন এবং মদিনায় মসজিদ-ই-নববীতে যেতে পারবেন। এ ছাড়া তাঁরা সৌদি আরবের আশপাশের সব অঞ্চল ও শহর ভ্রমণ করতে পারবেন। এর সর্বশেষ সুবিধা হলো, এই ভিসাধারীরা সৌদি আরবের বিভিন্ন ঐতিহাসিক স্থান ও প্রধান শহরগুলো পরিদর্শনের সুযোগ পাবেন।
দেশটির মন্ত্রণালয় আরো জানিয়েছে, সিঙ্গল এন্ট্রি ভিসার মেয়াদকাল অবস্থানের সময়সহ সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত থাকবে।

আর মাল্টিপল এন্ট্রি ভিসার মেয়াদ প্রতিটি ভিজিটে ৯০ দিন অবস্থানের মেয়াদসহ ৩৬৫ দিন পর্যন্ত দীর্ঘ হতে পারে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা প্ল্যাটফরমের মাধ্যমে ব্যক্তিগত ভিসার জন্য আবেদন করা যাবে।
পবিত্র হজের আনুষ্ঠানিকতার কারণে গত ১৮ জুন থেকে ১৮ জুলাই পর্যন্ত ওমরাহযাত্রীদের আগমন স্থগিত রেখেছিল সৌদি আরব। এরপর গত ১১ জুলাই থেকে ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে ৯০ দিন মেয়াদি ওমরাহর ই-ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব।

গত ১৯ জুলাই থেকে বিদেশি ওমরাহযাত্রীদের আগমন চালু করা হয়।
গত ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত পবিত্র হজে বিশ্বের দেড় শতাধিক দেশ থেকে ১৮ লাখের বেশি হজযাত্রী অংশ নেন। হজের পুরো আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নিজ নিজ দেশে ফিরে যান হজযাত্রীরা। যাঁরা হজের আগে মদিনায় যাননি, তাঁরা এখন মদিনায় গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারত করছেন। এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২২ হাজার ৮৮৪ জন পবিত্র হজ পালন করেন।

সূত্র : সৌদি গেজেট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 18 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য