Friday, July 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরওমরাহ পালন করতে লাগবে না এজেন্সি

ওমরাহ পালন করতে লাগবে না এজেন্সি

সৌদি আরবের বাইরে থেকে কেউ ওমরাহ পালন করতে চাইলে এখন থেকে লাগবে না এজেন্সি, বরং ব্যক্তিগতভাবেই ওমরাহর জন্য ভিসার আবেদন করা যাবে। এ ছাড়া ২৪ ঘণ্টায় মিলবে ওমরাহর ভিসা এবং ভিসার মেয়াদ হবে তিন মাস। সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহ গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। সৌদি যুবরাজ ঘোষিত ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে সৌদি আরব হজ ও ওমরাহ পালনকে সহজ করার যে উদ্যোগ নিয়েছে তারই অংশ হিসেবে নতুন এই ঘোষণা এলো।

ড. তাওফিক জানান, এ বছর ১০ লাখ মুসল্লি হজ পালন করবেন। এর মধ্যে আট লাখ ৫০ হাজার বিদেশি এবং এক লাখ ৫০ হাজার দেশি। গতকাল ৩ জুন শুক্রবার থেকে স্থানীয় মুসল্লিদের হজের আবেদন শুরু হয়েছে, যা আগামী ১১ জুন পর্যন্ত চলবে। তিনি আরো বলেন, আসন্ন হজের প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো এই লক্ষ্যে একযোগে কাজ করে যাচ্ছে। এ বছর থেকে ‘হজ স্মার্ট কার্ড’-এর ব্যবহার শুরু হবে।

সূত্র : সৌদি গেজেট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য