Thursday, April 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকওমি মাদরাসাও বন্ধ ঘোষণা

কওমি মাদরাসাও বন্ধ ঘোষণা

সংগ্রাম অনলাইন ডেস্ক: করোনার সংক্রমণরোধে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়িয়ে আগামী ২৩ মে পর্যন্ত করা হয়েছে। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটিও বাড়ানো হয়েছে। আগামী ২৯ মে পর্যন্ত এসব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

কওমি মাদরাসা খুলে দিলেও নতুন করে বাড়ানো ছুটির আদেশে দেশের সকল কওমি মাদরাসা ২৯ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৬ মে) বিকেলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশসহ সারা বিশ্বে অতি সম্প্রতি চলমান কোভিড-১৯ অতিমারিতে সংক্রমণের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তা বিবেচনায় এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। গত ২২ জানুয়ারি করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে গাইডলাইন প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এ গাইডলাইন অনুসরণ করে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে বলা হয়। তারপরও আবার দ্বিতীয় দফায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেয় সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য