Wednesday, July 29, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকত ডলার সাথে নিতে পারবেন প্রত্যেক হজযাত্রী

কত ডলার সাথে নিতে পারবেন প্রত্যেক হজযাত্রী

প্রত্যেক হজযাত্রী ১২০০ ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সাথে নিতে পারবেন। হজের সব ধরনের খরচের বাইরে এই অর্থ নিতে পারবেন বলে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা দিয়েছে।

মঙ্গলবার বাংলা‌দেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নী‌তি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকগুলোতে পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, হজের সার্বিক খরচ ব্যতীত প্রত্যেক হজযাত্রী ১২০০ মার্কিন ডলার বা এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সাথে নিয়ে যেতে পারবেন। তবে, হজযাত্রীদের ক্ষেত্রে ভ্রমণ কোটা প্রযোজ্য হবে না। সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা ছাড়করণের ক্ষেত্রে প্রচলিত বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে নির্দেশনায় বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য