Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরউম্মাহ খবরকবে ঈদ জানতে সোমবার চাঁদ দেখার আহ্বান আমিরাতের

কবে ঈদ জানতে সোমবার চাঁদ দেখার আহ্বান আমিরাতের

২৯ রমজানের দিন (১৪৪৫ হিজরি) সোমবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য দেশের সকল মুসলমানের প্রতি আমন্ত্রণ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি।

কেউ চাঁদ দেখলে একটি সরকারি নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। অথবা নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য লিপিবদ্ধ করার জন্য অনুরোধ করা হয়েছে।সোমবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে মঙ্গলবার দেশটিতে ঈদুল ফিতর পালিত হবে।

এদিকে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র পূর্বাভাস দিয়েছে, এ বছর রমজান ৩০ দিন স্থায়ী হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, আমিরাতে স্থানীয় সময় বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতরের দিন পড়তে পারে।

তথ্যসূত্র : গালফ নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve + sixteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য