Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকরোনার তৃতীয় ঢেউয়ের মুখে বিশ্ব : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনার তৃতীয় ঢেউয়ের মুখে বিশ্ব : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) মহাপরিচালক টেডরস আধানম ঘেব্রেইয়েসুস, বিশ্ব বর্তমানে করোনার তৃতীয় ঢেউয়ের শুরুর মুখে রয়েছে বলে জানিয়েছেন। গতকাল বুধবার কভিড-১৯ বিষয়ক আইএইচআরের অষ্টম বৈঠকের শুরুতে তিনি এ কথা জানান।

ডাব্লিউএইচও প্রধান বলেন, আমরা এখন করোনার তৃতীয় ঢেউয়ের প্রাথমিক ধাপে রয়েছি। গত ১০ সপ্তাহ ধরে করোনার সংক্রমণ ও মৃত্যু নিম্নমুখী ছিল। কিন্তু গত সপ্তাহ থেকে বিশ্বব্যাপী সংক্রমণ ও মৃত্যু বাড়তে শুরু করেছে। এর কারণ হিসেবে করোনার তীব্র সংক্রমিত হওয়া ধরন ‘ডেল্টা’র কথা উল্লেখ করেছেন টেডরস। তিনি বলেন, ডেল্টা ধরন বর্তমানে বিশ্বের ১১১টি দেশে ছড়িয়ে পড়েছে। এটি শিগগিরই বিশ্বজুড়ে করোনার নিয়ন্ত্রক ধরন হয়ে উঠবে।

তিনি টিকার মর্মস্পর্শী বৈষম্যের সমালোচনা করে বলেন, টিকার ঘাটতি মানে বিশ্বের অধিকাংশ লোককে মহামারির দয়ার ওপর ছেড়ে দেওয়া। বিশ্বের অনেক দেশ এখনও কোনো টিকাই পায়নি। আবার অনেকে প্রয়োজনীয় পরিমাণ পায়নি। এ প্রসঙ্গে ডাব্লিউএইচও মহাপরিচালক উল্লেখ করেন, কোভ্যাক্স কাজ করছে। তবে সীমিত পরিসরে। কোভ্যাক্স এ পর্যন্ত ১০ কোটি ডোজ টিকা সরবরাহ করতে পেরেছে।
সূত্র : ডব্লিউএইচও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য