Monday, July 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকর্নাটকে হিজাব বিতর্কের মধ্যেই পিইউ পরীক্ষায় হিজাব পরিহিতা ছাত্রীর অভাবনীয় সাফল্য

কর্নাটকে হিজাব বিতর্কের মধ্যেই পিইউ পরীক্ষায় হিজাব পরিহিতা ছাত্রীর অভাবনীয় সাফল্য

ভারতের কর্নাটকে দ্বিতীয় বর্ষের প্রাক-বিশ্ববিদ্যালয় পরীক্ষায় মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন ইলহাম খাতুন নামের একজন হিজাব পরিহিতা ছাত্রী।

ইলহাম খাতুন বিজ্ঞান শাখায় ৬০০ নম্বরের মধ্যে মোট ৫৯৭ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। তিনি বেঙ্গালুরুর সেন্ট অ্যালোসিয়াস পিইউ কলেজের ছাত্রী। তিনি ক্লিনিক্যাল সাইকোলজি পড়তে চান।

সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ইলহাম বলেন, দশম শ্রেণি থেকেই আমি মনোবিজ্ঞানের প্রতি আগ্রহী। আমি ক্লিনিকাল সাইকোলজিতে ক্যারিয়ার গড়তে চাই।

বিজ্ঞান শাখায় ৫৯৮ নম্বর নিয়ে শীর্ষে রয়েছেন বেঙ্গালুরুর সিমরান রাও। শনিবার ফলাফল ঘোষণা করা হয়। এতে ৬১.৯ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

কর্নাটকের কালবুর্গি উত্তর আসনের বিধায়ক কানিজ ফাতিমা ইলহামকে অভিনন্দন জানিয়ে একটি টুইট করেছেন। তিনি লিখেছেন, শিক্ষার জন্য হিজাব কোনো বাধা নয়। কর্ণাটক রাজ্য প্রাক-বিশ্ববিদ্যালয় পরীক্ষায় ২য় স্থান অর্জনের জন্য ইলহামকে অভিনন্দন।

সূত্র : মুম্বাই উর্দু নিউজ ও আওয়াজ দ্য ভয়েস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য