Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিককাতারে ইসরাইলি হামলা; মোবাইল রেখে নামাজে যাওয়ায় বেচে যান হামাস নেতারা

কাতারে ইসরাইলি হামলা; মোবাইল রেখে নামাজে যাওয়ায় বেচে যান হামাস নেতারা

মোবাইল ফোন রেখে নামাজ পড়তে যাওয়ায় কাতারে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলা থেকে প্রাণে বেঁচে যান হামাসের শীর্ষ নেতারা।

ব্রিটেনের আরবি গণমাধ্যম আশার্ক আল আওসাতের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট এবং জুইশ ক্রনিকালস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয় কাতারে হামাস নেতাদের ফোন ট্র্যাক করে সেই অবস্থানে বিমান হামলা চালায় ইসরাইল। তবে হামাস নেতারা অন্যত্র নামাজ পড়ার কারণে প্রাণে বেঁচে যান।

গাজ্জায় যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনার জন্য আবাসিক এলাকার একটি ভবনে অবস্থান করছিলেন হামাসের প্রধান খলিল আল হায়াসহ সংগঠনটির শীর্ষ নেতারা। এমতাবস্থায় তাদেরকে লক্ষ্য করে একের পর বিমান চালায় ইসরাইল। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান হামাস নেতারা। তাদের অবস্থান করা ভবনটি ক্ষতিগ্রস্থ হলেও ক্ষতি হয়নি হামাস নেতাদের। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, হামাস নেতাদের ফোন ট্র্যাক করে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা। এরপরই চালানো হামলা।

বিভিন্ন গণমাধ্যম বলছে, মোবাইল ফোন রেখে অন্যত্র নামাজ আদায় করতে যান তারা। মোবাইলের অবস্থান লক্ষ্য করে মিসাইল হামলা করা হয় ইসরায়েলি বিমান থেকে। অন্যত্র অবস্থানের ফলে বিমান হামলা থেকে প্রাণে বেচে হামাস নেতারা।

ব্রিটেনের আরবি গণমাধ্যম আশার্ক আল আওসাত জানায়, মুল ভবনটিতে ছিলেন না হামাস নেতারা। একই তথ্য জানায় ব্রিটেনের ইহুদিবাদী গণমাধ্যম জুইশ ক্রনিকালস।

মোবাইল ফোন ট্র্যাক করে হামাস নেতাদের ওপর ইসরাইলি হামলার ঘটনা নতুন নয়। এরআগে ইরানেও একই কায়দায় হামলা চালায় ইসরায়েল। যাতে প্রাণ যায় হামাসসহ শীর্ষ ইরানি কর্মকর্তাদের।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − thirteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য