Sunday, April 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকাতারে চলছে প্রথম ‘রমজান বইমেলা’

কাতারে চলছে প্রথম ‘রমজান বইমেলা’

রমজান উপলক্ষে প্রথমবারের মতো ‘রমজান বইমেলা’র আয়োজন করেছে কাতার। গত ৮ এপ্রিল কাতারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী শেখ আবদুর রহমান বিন হামাদ আল-থানি রাজধানী দোহার সুক ওয়াকিফে বিশেষ এই মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও কাতার জাতীয় পাঠাগারের সভাপতি ড. হামাদ বিন আবদুল আজিজ আল-কাওয়ারিসহ দেশের সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। মেলাটি আগামী ১৬ এপ্রিল পর্যন্ত চলবে। প্রতিদিন রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকবে।


সাংস্কৃতিক মন্ত্রীর উপদেষ্টা ড. আহমদ আসির বলেন, বইমেলার উদ্দেশ্য হলো বই লেখা ও প্রকাশককে উদ্বুদ্ধ করা এবং লেখক ও প্রকাশকদের সাংস্কৃতিক ও শিল্পকলার প্রতি উদ্বুদ্ধ করা। এবারের বইমেলায় একাধিক আন্তর্জাতিক প্রকাশক অংশগ্রহণ করেছে। ভবিষ্যতে স্থানীয় প্রকাশকরাও অংশগ্রহণ করতে পারবে বলে আয়োজকদের আশা। তবে ইসলামবিষয়ক মন্ত্রণালয়ের অধীন কয়েকটি সংস্থা ও প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করছে। মেলায় ৯টি দেশের ৩৫টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। দেশগুলো হচ্ছে সৌদি আরব, কুয়েত, লেবানন, সিরিয়া, জর্দান, মিসর, তুরস্ক, ভারত ও অস্ট্রেলিয়া।

সূত্র : গালফ টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য