Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকাবা শরিফে বাংলাসহ যেসব ভাষায় প্রশ্নোত্তর দেওয়া হয়

কাবা শরিফে বাংলাসহ যেসব ভাষায় প্রশ্নোত্তর দেওয়া হয়

পবিত্র মসজিদুল হারামে ওমরাহযাত্রী ও দর্শনার্থীদের জন্য বাংলাসহ সাত ভাষায় ইসলাম বিষয়ক প্রশ্নের উত্তর প্রদান করা হয়। ‘উই গাইড ইউ ইন ইউর ল্যাঙ্গুয়েজ’ কর্মসূচিটির আওতায় ইংরেজি, উর্দু, ফারসি, ফ্রেঞ্চ, তার্কিশ, হাউসা ও বাংলা ভাষায় অনুবাদ সেবা দেওয়া হয়। পবিত্র মসজিদুল হারামের নির্ধারিত সাত স্থানে এ সেবা আছে। তা ছাড়া শ্রবণপ্রতিবন্ধীদের জন্য জুমার খুতবা ইশারা ভাষায় অনুবাদের ব্যবস্থা করা হয়েছে।

প্রশ্নোত্তর ছাড়াও পবিত্র হজের সময় আরাফা প্রাঙ্গণে প্রদত্ত খুতবার অনুবাদ বাংলাসহ ১০টি ভাষায় অনূদিত হয়। তা হলো ইংরেজি, মালাই, উর্দু, ফার্সি, ফ্রেঞ্চ, চায়নিজ, তার্কিশ, রুশ, হাউসা ও বাংলা। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের হজ ও ওমরাহযাত্রীদের সার্বক্ষণিক তাদের নিজস্ব ভাষায় সেবা দেওয়া হয়।

পবিত্র মসজিদুল হারামে প্রদত্ত খুতবা বিশ্বের পাঁচটি ভাষায় শোনা যায়। প্রতি সপ্তায় জুমার খুতবার অনুবাদ সরাসরি শোনা যাবে। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে আগত বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিদের অনুবাদ সেবার অংশ হিসেবে এ কার্যক্রম শুরু করেছে পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদ। যেসব ভাষায় জুমার খুতবার অনুবাদ শোনা যাবে তা হলো : ইংরেজি, ফরাসি, উর্দু, ফার্সি ও মালাই। মানারাতুল হারামাইন ওয়েবসাইটের লিংকে প্রবেশ করে পাঁচ ভাষার যেকোনো একটিতে ক্লিক করলে খুতবার অনুবাদ শোনা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 − two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য