Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকাবা শরিফে বয়স্কদের জন্য চালু হলো ইলেক্ট্রিক গাড়ি

কাবা শরিফে বয়স্কদের জন্য চালু হলো ইলেক্ট্রিক গাড়ি

সংগ্রাম অনলাইন ডেস্ক: বয়সে প্রবীণদের জন্য কাবা শরিফ পরিদর্শন, তাওয়াফ ও মসজিদে হারামে চলাচলের জন্য বৈদ্যুতিক গাড়ির চালু করেছে হারামাইন কর্তৃপক্ষ। দুই পবিত্র মসজিদের প্রধান তত্ত্বাবধানকারী শায়খ ড. আবদুর রহমান বিন আবদুল আজিজ আস-সুদাইসি নতুন ইলেক্ট্রিক গাড়ির উদ্বোধন করেছেন।

পায়ে হেঁটে চলাফেরায় কষ্ট হওয়া ও অক্ষমদের জন্য এ বৈদ্যুতিক গাড়িটি কাবা শরিফ পরিদর্শন, তাওয়াফ ও মসজিদে হারামে হজ, ওমরা পালন ও জেয়ারতকে সহজ করবে তুলবে।

তবে যারা এটি ব্যবহার করতে চাইবেন তাদের জন্য মসজিদে হারাম ও কাবা শরিফে প্রবেশ ও প্রস্থানে সুনিদিষ্ট স্থান বরাদ্দ থাকবে। নির্দিষ্ট এ স্থানটিও ইতিমধ্যে বরাদ্দ করে দিয়েছেন শায়খ সুদাইসি।

মসজিদে হারামের সার্বিক ব্যবস্থাপনা বিভাগ সব সময় আল্লাহর মেহমানদের সুযোগ-সুবিধা বাড়াতে এবং ইবাদত-বন্দেগি সহজ করতে অনবরত কাজ করে যাচ্ছেন।

বিদ্যুৎচালিত গাড়ির এ প্রযুক্তি নিয়ে আসায় এবং এটি উদ্বোধন করায় বয়স্ক ব্যক্তিদের ওমরাহ ও হজ পরিবহনকে সহজ করে তুলবে। বৈদ্যুতিক এ গাড়িগুলো চলমান মহামারি করোনার ঝুঁকি থেকে মুক্ত থাকতে হজ-ওমরাহ পালনকারীদের জন্য সহায়ক হবে বলে জানিয়েছেন হারামাইন কর্তৃপক্ষ।

পবিত্র কাবা শরিফ তথা মসজিদে হারামের যাতায়াত, পরিদর্শন ও হজ-ওমরাহ পালনকারীদের কার্যক্রম সহজ করতে নিরলস পরিশ্রম ও চেষ্ট অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য