Saturday, October 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকাবুলের ৫০ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে তালেবান

কাবুলের ৫০ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে তালেবান

আফগানিস্তানের রাজধানী কাবুলের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে তালেবান যোদ্ধারা। শহরের দক্ষিণে ৫০ কিলোমিটারের মধ্যে অবস্থান করছে তারা। সেখানে লোগার প্রদেশের কেন্দ্র পুল-ই-আলম দখল করেছে তালেবান। শুক্রবার (১৩ আগস্ট) বিবিসিকে এসব জানিয়েছেন প্রাদেশিক আইন পরিষদের দুই সদস্য। এই শহরটির সঙ্গে কাবুলের সরাসরি সড়ক রয়েছে। এখন পুল-ই-আলমে চলছে তীব্র লড়াই।

এদিকে তালেবানরা একের পর এক অঞ্চল এবং গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করে নেয়ায় রাজধানীতে নাগরিকরা বিপজ্জনক পরিস্থিতিতে পড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন তাদের নাগরিকদের সরিয়ে নিতে শুক্রবার কয়েক হাজার সৈন্য মোতায়েনের ঘোষণা দিয়েছে।

ওয়াশিংটন এবং লন্ডন বৃহস্পতিবার রাতে রাজধানী কাবুল থেকে দূতাবাস কর্মী এবং অন্যান্য নাগরিকদের দ্রুত সরিয়ে নেয়ার পদক্ষেপ ঘোষণা করেছে। মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ‘নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে আমরা কাবুলে আমাদের বেসামরিক লোকদের আরো কমিয়ে আনছি।’কাবুলে মার্কিন দূতাবাস খোলা থাকবে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে প্রাইস বলেন, ‘দূতাবাস ত্যাগ নয়, কোন স্থানান্তর নয় এবং পুরোপুরি প্রত্যাহারও হবে না।

ইত্তেফাক/এসএ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য