Monday, April 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকাবুলে মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ, নিহত ২

কাবুলে মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ, নিহত ২

আফগানিস্তানের রাজধানী কাবুলের এক মসজিদের বাইরে বোমা বিস্ফোরণে অন্তত দুই ব্যক্তি হতাহত হয়েছে। রোববার কাবুলের ঈদগাহ মসজিদের কাছে এই বিস্ফোরণ ঘটে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সাইদ খোস্তি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমাদের প্রাথমিক তথ্য অনুযায়ী বিস্ফোরণে দুই বেসামরিক নাগরিক নিহত ও চারজন আহত হয়েছেন।’

বিস্ফোরণের সময় ওই মসজিদে তালেবানের প্রধান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদের মায়ের স্মরণে এক দোয়া মাহফিল চলছিল বলে তালেবানের মুখপাত্র বিলাল করিমি জানান।

বার্তা সংস্থা এপিকে বিলাল করিমি বলেন, হামলায় তালেবান যোদ্ধাদের কোনো ক্ষতি না হলেও মসজিদের প্রবেশপথে থাকা বেশ কিছু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

তবে ঠিক কতজন নিহত হয়েছেন, তার কোনো সঠিক সংখ্যা জানাননি তিনি।

হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানান বিলাল করিমি।

আবদুল্লাহ নামের স্থানীয় এক দোকানদার বার্তা সংস্থা এএফপিকে জানান, ‘আমি ঈদগাহ মসজিদের কাছ থেকে বিস্ফোরণের শব্দ শুনেছি। এর পরপরই সেখানে গুলির শব্দ শোনা যায়।’

হতাহতদের বহন করে অ্যাম্বুলেন্স কাবুলের শাহর-ই-নও এলাকায় জরুরি হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ এক টুইট বার্তায় জানায়ম তারা তাৎক্ষণিকভাবে বিস্ফোরণে আহত চারজনকে চিকিৎসাসেবা দিয়েছেন।

হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায়িত্ব স্বীকার করেনি।

তবে চলতি বছরের আগস্টে আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের নেয়ার পর থেকেই দেশটিতে উগ্রবাদী সংগঠন আইএসের তৎপরতা বেড়েছে। ইতোমধ্যেই বেশ কিছু এলাকায় হামলা চালিয়েছে তারা। আইএস দমনে তালেবান ইতোমধ্যেই আফগানিস্তানজুড়ে অভিযান পরিচালনা শুরু করেছে।

সূত্র : আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen + 10 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য