Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকারামুক্ত ফিলিস্তিনি নারীকে পরিবারের কাছে যেতে দিচ্ছে না ইসরাইল

কারামুক্ত ফিলিস্তিনি নারীকে পরিবারের কাছে যেতে দিচ্ছে না ইসরাইল

সদ্য কারামুক্ত এক ফিলিস্তিনি নারীকে গাজায় তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দিচ্ছেন না ইসরাইল। তিনি স্বামী ও ৭ স্থান নিয়ে অবরুদ্ধ গাজায় গত ২০ বছর ধরে বসবাস করে আসছেন। খবর মিডলইস্ট আইয়ের। নাসরিন আবু কামেল নাম ওই ফিলিস্তিনিকে ৬ বছর আগে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার করে ইসরাইলি বাহিনী। তখন থেকেই তিনি ইসরাইলের কারাগারে বন্দি ছিলেন। গত রোববার কারাগার থেকে মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরতে চাইলে গাজা উপত্যকায় ইসরাইলের চেকপোস্টে তাকে আটকে দেওয়া হয়। নাসরিনের জন্ম ইসরাইলের হাইফা শহরে। তিনি ফিলিস্তিন বংশোদ্ভূত ইসরাইলের নাগরিক অর্থাৎ আরব ইসরাইলি। ২০০০ সালে ফিলিস্তিনি যুবক হাজেম আবু কামেল (বর্তমানে ৫০ বছর বয়স) ইসরাইলে কাজ করতে গিয়ে নাসরিনের প্রেমে পড়েন। পরে তারা বিয়ে করে গাজায় বসবাস শুরু করেন। ২০১৪ সালে হাইফা গিয়ে সেখানকার বন্দরের একটি ছবি তুলেছিলেন নাসরিন। ২০১৫ সালে ওই ছবিটির জন্য তাকে ফিলিস্তিনের চর আখ্যায়িত করে গ্রেফতার করে ইসরাইলি বাহিনী। এর পর থেকে ছয় বছর ধরে ইসরাইলের ড্যামোন কারাগারে বন্দি রাখা হয় নাসরিনকে। রোববার কারাগার থেকে ছাড়া পেলেও পরিবারের সঙ্গে আর দেখা করতে পারেননি তিনি। মিডলইস্ট আই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 14 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য