بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
السلام عليكم ورحمة الله و بركاته
প্রতিটি দ্বীনি কমিউনিটিতেই কিছু ভাইবোন থাকেন যারা বেশ কিছু বছর আগে থেকে সেকুলার লাইফ ষ্টাইল থেকে দ্বীনি লাইফ ষ্টাইলে ফিরে এসেছেন বা চেষ্টারত আছেন, আর কেউ কেউ থাকেন যারা এক্ষেত্রে কেবল চেষ্টা শুরু করেছেন। এই লাইফ ষ্টাইল পরিবর্তনের ক্ষেত্রে প্রধানত দুটি বিষয় থাকে, একটা হলো What আর একটা হলো How। What মানে কি কি পরিবর্তন আনতে হবে, যা আমরা বেশ ভালো ভাবেই আমাদের লেকচার বা বইগুলি থেকে পেতে পারি। কিন্তু বাকি যে বিষয় থাকে How, সেটা একটু জটিল, কারন চরম একটা প্রতিকূল পরিবেশের মধ্যে থেকে আমাদেরকে এই পরিবর্তনগুলি আনতে হয় এবং অনেক ক্ষেত্রেই আমাদের কাছে সমাধানগুলি স্পষ্ট থাকে না; কারন এই সমাধানগুলি স্থান কাল ও পাত্র ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই আমরা কমিউনিটিতে যুক্ত থেকে অভিজ্ঞ ভাইবোনদের জীবন থেকে নেওয়া অভিজ্ঞতার আলোকে সমাধান পাবার চেষ্টা করে থাকি।
এই পোষ্টটা এরই একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র, যেখানে আমি প্রচলিত কিছু সমস্যার উল্লেখ করার চেষ্টা করেছি যাতে করে বাকিরা তাদের অভিজ্ঞতা থেকে আরও প্রয়োজনীয় পয়েন্টগুলি উল্লেখ করতে পারেন এবং যাদের প্রয়োজন তারা যেন তার মাধ্যমে জান্নাতের পথে আরও সহজে এগিয়ে যেতে পারে-
১. বাসায় ছবি মূর্তি থেকে মুক্তি পাবেন কিভাবে: আমরা জানি বাসায় ছবি মূর্তি থাকলে রহমতের ফেরেস্তা আসে না এবং তা শয়তানের আগমনের ও অনিষ্টের একটি কারন। এবং আইসিডির সংশ্লিষ্ট লেকচার থেকে আমরা জেনেছি তা থেকে অনেক সাংসারিক মনমালিন্যও ঘটে থাকে। কিন্তু সমস্য হলো আমাদের প্রতিটি বই (স্কুলের বই সহ) জামা কাপড়ে ছবির অন্ত নেই।
সম্ভাব্য সমাধান-
ক. ছবি যুক্ত জামা কাপড় না কেনা
খ. বই পত্রের ছবিগুলোকে পারমানেন্ট মার্কার দিয়ে ঢেকে দেওয়া
গ. কসমেটিকস এর ছবিগুলোকেও পারমানেন্ট মার্কার দিয়ে ঢেকে দেওয়া
ঘ. মূর্তি জাতীয় কোন বস্তু থাকলে তা সরিয়ে ফেলা, সম্ভব না হলে তা আলমারিতে উঠিয়ে রাখা বা ঢেকে রাখা
* মিউজিকের যন্ত্রও [বাদ্যযন্ত্র, টিভি ইত্যাদী] একই ধরনের সমস্যার কারণ, তাই এ থেকে মুক্তি পেতে এগুলো সরিয়ে ফেলুন। আর আপনার মোবাইল ফোনের রিংটোন মিউজিক মুক্ত করুন। নমুনা স্বরুপ কিছু লিংক দিলাম। Hangout Ringtone | Telegram Ringtone
২. দ্বীনি বোনদের ভিটামিন ডি এর সমস্যা: এটা ইদানিং বেশ দেখা যাচ্ছে দ্বীনি বোনেরা বা আমাদের মেয়েরা বাহিরে পর্দা করার কারনে তারা শহুরে প্রক্ষাপটে সূর্যের আলোতে খুব একটা যেতে পারেন না। তাই পরিবর্তিতে তাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি দেখা যায়, যা বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা তৈরি করে।
সম্ভাব্য সমাধান-
ক. চেষ্টা করুন বিল্ডংয়ের উপরের দিকে বাসা নেবার জন্য, যেখানে দিনের সূর্যের আলো প্রবেশ করে এবং মহিলারা পর্দা লঙ্ঘন না করেই সে সুর্যের আলো প্রয়োজনীয় পরিমান নিতে পারেন।
খ. যদি পরিবেশ থাকে এবং সম্ভব হয় তাহলে মাঝে মাঝে ছাদে গিয়ে প্রয়োজনী পরিমান সুর্যের আলো নেওয়া যেতে পারে।
৩. মহিলারা পর্দা করে তাই বাসার জানালা খোলা যায় না এবং জানালার পর্দার কারনে দ্বীনের আলো বা বাতাস প্রবেশ করতে পারেনা:
সম্ভাব্য সমাধান-
ক. জানালার কাঁচে Frosted paper লাগানো যেতে পারে। তাহলে আলো প্রবেশ করবে কিন্তু পাশের বিল্ডিংয়ের থেকে ভিতরে দেখা যাবে না। দারাজ সহ বিভিন্ন ই-কমার্স থেকে কিনে নিজেই লাগাতে পারেন।
https://www.daraz.com.bd/catalog/?spm=a2a0e.home.search.1.735279e0FjFsHk&q=window%20glass%20film
খ. জানালাতে বা বেলকনি তে বিশেষ করে রান্না ঘরের জানালায় bamboo chicks লাগাতে পারেন। এটাতে সুবিধা হলো আলো বাতাস দুইই আসবে। তবে এটা মনে রাখতে হবে দিনে এটা ভালো কাজ করলেও রাতে বাহির থেকে দেখা যেতে পারে। যেমন- https://www.verticalblindsbd.com/category/bamboo-blinds.html
গুগলে সার্চ দিলেও পাবেন অনেক সোর্স
গ. Horizontal Blind ব্যবহার করতে পারেন। যেমন- https://www.verticalblindsbd.com/category/Wooden-Blinds.html
৪. মেয়েদের চিকিৎসার ক্ষেত্রে পর্দার সমস্যা: আমরা আমাদের মেয়েদের বা বোনদেরকে মহিলা ডাক্তারের কাছে নিয়ে গেলেও অনেক সময় দেখা যায় ডাক্তারের এটেন্ডেন্ট পুরুষ থাকেন যিনি বিপি মাপেন বা রক্ত দেবার সময় বা অন্যান্য ক্ষেত্রে পুরুষ মানুষ থাকে। আবার পুরুষের ক্ষেত্রে মহিলা থাকে। এমনকি ইসিজি করার সময় সংকীর্ণ রুমে একজন মহিলা থাকতে পারে।
সম্ভাব্য সমাধান-
ক. ইসলামী মূল্যবোধ বোঝে এমন হাসপাতাল খুঁজে নেওয়া যেমন- ইবনে সিনা, আদ-দ্বীন, খিদমাহ, ইসলামী ব্যংক ইত্যাদী
খ. সেকুলার হাসপাতালেও দ্বীনের ব্যপারে দৃড় থাকা এবং সংকোচ না করে সরাসরি বলা যে আমি আমার স্ত্রীর বিপি মাপার জন্য একজন মহিলা এটেন্ডেন্ট চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা সবসময়ই এ ব্যপারে সহযোগীতা পেয়েছি এমনকি স্কয়ার এবং ইউনাইটের হাসপাতালেও |
এ ব্যপারে নিচের হাদিসটি আমাদেরকে বেশ উৎসাহ দেয়-
‘‘যে ব্যক্তি মানুষকে নারাজ করে আল্লাহর সন্তুষ্টি চায়, তার উপর আল্লাহর সন্তুষ্ট থাকেন, আর মানুষকেও তার প্রতি সন্তুষ্ট করে দেন। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহকে নারাজ করে মানুষের সন্তুষ্টি চায়, তার উপর আল্লাহও অসন্তুষ্ট হন এবং মানুষকেও তার প্রতি অসন্তুষ্ট করে দেন”। (ইবনে হিববান, সহীহ লিগাইরিহী)
৫. সন্তানদের কে স্ত্রীন এডিকশন থেকে দূরে রাখতে এবং হালাল উপায়ে খেলাধুলা বা ক্রিয়েটিভিটির ব্যবস্থা করতে:
সম্ভাব্য সমাধান-
ক. ছেলেদের মাঠে খেলতে নিয়ে যাওয়া বা সাইক্লিং এর ব্যবস্থা করে দেওয়া
খ. মেয়েদের/ছেলেদের জন্য ক্রিয়েটিভ / হালাল খেলার ব্যবস্থা করা। যেমন-
– কালার পেপার, আঠা এগুলোর ব্যবস্থা করা যেতে পারে যাতে করে তারা খেলার মাধ্যমে তাদের সৃজনশীলতা এবং চিন্তাশক্তির বিকাশ ঘটাতে পারে
– Scrabble Game Board:
https://www.daraz.com.bd/products/scrable-i156800998-s1086644842.html?
– 3d Pen:
– Creative Toys
– আরও যেকোন হালাল উপকরণ
– আর বই পড়ার অভ্যাস করাতে পারলে সবচেয়ে ভালো। বাচ্চাদের ভালো ভালো ইসলামিক গল্পের বই অথবা যেকোন ভালো বই যাতে ক্ষতির আশঙ্কা নাই বরং উপকার আছে এমন বইও দেওয়া যেতে পারে।
৬. বাচ্চাদের অনলাইনে ক্লাস; কিভাবে কন্ট্রোল করবেন:
সম্ভাব্য সমাধান-
ক. মোবাইলে স্ক্রীন পিনিং অপশন ব্যবহার করা। এতে করে বাচ্চারা যে এপস এ ক্লাস করছে সেটা থেকে বের হতে পারবে না। যেমন-
– [For android] https://youtu.be/IyGE0oH6nDc
– [For ios] https://youtu.be/UfBK3305Uvg?t=54
– [For Laptop, windows] https://youtu.be/4dEYKLxXBxE
খ. কোন কারনে ইন্টারনেট বন্ধ করে ল্যাপটপ ছাত্র ছাত্রীদের ব্যবহারের জন্য দিতে চাইলে, এই সফটওয়ারটি ব্যবহার করতে পারেন – https://crystalrich.com/internetoff/
এখানের কোন সমাধানই শেষ কথা নয়, বরং আরও সমাধান থাকতে পারে এবং আছে। আমি কিছু চিন্তার খোরাক দিলাম মাত্র। এবং এখানেই শেষ নয় বরং এটাই শুরু; বাকিরাও তাদের অভিজ্ঞতা থেকে কিছু পয়েন্ট শেয়ার করতে পারেন যা থেকে আমরা বাকিরা উপকৃত হতে পারি।
আল্লাহ আমাদের সকলকে তাওফীক দান করুন আমরা যেন একে অপরকে দ্বীনের পথে এগিয়ে যেতে সহায়তা করতে পারি এবং আমাদেরকে তাওফীক দেন আমরা যেন পরিপূর্ণভাবে দ্বীনে প্রবেশ করতে পারি। আমীন।
مَعَ السَّلاَمَة
Saifullah Rashedi
