Friday, November 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকুয়েতের আমির শেখ নাওয়াফের দাফন সম্পন্ন

কুয়েতের আমির শেখ নাওয়াফের দাফন সম্পন্ন

কুয়েতের পরলোকগত আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহকে দাফন করা হয়েছে। রোববার জানাজা শেষে তাকে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দেশটির নতুন শাসক শেখ মেশাল আল-আহমদ আল-সাবাহ। জানাজা ও দাফনের সময় উপস্থিত ছিলেন দেশটির শাসক গোষ্ঠী আল-সাবাহ পরিবারের সদস্যরা এবং পার্লামেন্টের স্পিকার।

বিলাল বিন রাবাহ মসজিদে জানাজার নামাজ শেষে সুলাইবিখাত কবরস্থানে শেখ নাওয়াফকে দাফন করা হয়। এখানেই তার পরিবারের আত্মীয়দের দাফন করা হয়েছে।

শনিবার ৮৬ বছর বয়সে শেখ নাওয়াফ মারা যান। কাতারের সরকারি বার্তা সংস্থা কুনার দেয়া তথ্য অনুযায়ী, জরুরি স্বাস্থ্য সঙ্কটের কারণে গত নভেম্বর মাসে শেখ নাওয়াফকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ওই সময় তার অসুখের বিষয়ে তেমন কিছু জানানো হয়নি। কিন্তু পরে বলা হয়েছিল, তার অবস্থা স্বাভাবিক রয়েছে। ২০২১ সালের শেষ দিক থেকে কুয়েতের ডি ফ্যাক্টো শাসক হিসেবে ভূমিকা রাখছিলেন শেখ মেশাল। ওই সময় শেখ নাওয়াফ রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব তার হাতে তুলে দেন।

বিশ্বের সপ্তম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশটির সাথে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইরান, সৌদি আরব ও ইরাকের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রয়েছে দেশটির। শেখ মেশাল কুয়েতের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আরব উপসাগরীয় ঐক্য, পশ্চিমা জোট ও সৌদি আরবের সঙ্গে সম্পর্ক বজায় রাখবেন বলে ধারণা করা হয়েছে।

শেখ নাওয়াফের তিন বছরের শাসনকালকে কুয়েতের নিরিখে সংক্ষিপ্ত হিসেবে বলা যায়। এই শাসনকালে তিনি অসুস্থতায় ভুগেছে। তার পূর্বসূরী ও ভাই শেখ সাবাহ আল-আহমদ আল-সাবাহ ১৪ বছর শাসন করেছিলেন। ওই সময়েই উপসাগরীয় দেশটির পররাষ্ট্রনীতি রূপ পায়, যা দুই প্রজন্ম ধরে অব্যাহত রয়েছে।

শেখ নাওয়াফ ২০২০ সালের সেপ্টেম্বরে কুয়েতের আমিরের শপথগ্রহণ করেছিলেন। ৯১ বছর বয়সী সৎ ভাই শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর কুয়েতের নতুন আমিরের দায়িত্ব পেয়েছিলেন তিনি।

সূত্র : রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য