Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকুয়েতের রাষ্ট্রদূতকে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ খোঁজার আহ্বান

কুয়েতের রাষ্ট্রদূতকে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ খোঁজার আহ্বান

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম বাংলাদেশে নবনিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আল আদওয়ানিকে বাংলাদেশের আইটি পার্ক, অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন এবং বিনিয়োগের সুযোগ খোঁজার আহ্বান জানিয়েছেন। এরপর তিনি পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রোরেল ও এক্সপ্রেসওয়ে নির্মাণসহ আর্থ-সামাজিক খাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সাম্প্রতিক কিছু পরিবর্তনের কথা তুলে ধরেন।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রতিমন্ত্রী বাংলাদেশ ও কুয়েতের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জনশক্তি ও বাণিজ্য ক্ষেত্রে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য সন্তোষ প্রকাশ করেন।

শাহরিয়ার আলম রাষ্ট্রদূতকে জ্বালানি ও স্বাস্থ্যখাতসহ সহযোগিতার নতুন ও উদীয়মান ক্ষেত্রগুলো অন্বেষণ করে সম্পর্ক জোরদার করার উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

রোহিঙ্গা ইস্যুতে রাষ্ট্রদূতের করা প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী তাকে সমস্যার বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করেন এবং রোহিঙ্গা সঙ্কট সমাধানে কুয়েত সরকারের রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা কামনা করেন।

রাষ্ট্রদূত অর্থনৈতিক মুক্তির উদ্দেশ্যে উন্নয়ন ও শান্তির জন্য বাংলাদেশ সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রীর যোগ্য ও সাহসী নেতৃত্বের প্রশংসা করেন।

এর আগে, রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। সেখানে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।

সূত্র : ইউএনবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য