Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকুষ্টিয়ায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে আগুন, ফসল পুড়ে ছাই

কুষ্টিয়ায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে আগুন, ফসল পুড়ে ছাই

কুষ্টিয়ার ভেড়ামারায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে ফসলি জমি, পানের বরজসহ বসত ভিটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। রোববার (১০ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।  

ফায়ার সার্ভিসের ভেড়ামারা স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। ইতিমধ্যেই আগুন প্রায় নিয়ন্ত্রণে এসে গেছে।

এলাকাবাসী জানান, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকায় একটি পানের বরজে আগুন লাগে। দুপুর ১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত রায়টা, পাথরঘাট, মিটননগর, আড়কান্দি, মাধবপুর, গোসাই পাড়া, মালিপাড়াসহ বিভিন্ন এলাকার ৮ কিলোমিটারজুড়ে ফসলি জমি, পানের বরজসহ বসতভিটা পুড়ে ছাই হয়েছে। 

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম বলেন, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকায় দুপুরের দিকে একটি পানের বরজে আগুন লাগে। পরে পাশের বরজগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে—তা এখনো জানা যায়নি। 

তিনি আরও জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অনেক ফসল ও পান চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে এ ঘটনায় কারো দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি। 

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম আরও বলেন, ‘ওই এলাকায় পানি নেই। আমরা আমাদের পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছি। এখন আগুন প্রায় নিয়ন্ত্রণে।’  

ভেড়ামারা বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন বলেন, আগুনে কয়েক শত কোটি টাকার ক্ষতি হয়েছে। রায়টা থেকে শুরু করে বাহাদুরপুর পর্যন্ত শত শত বিঘার ফসল ও পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + 7 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য