Tuesday, August 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকোরআনের ১০ লাখ কপি বিতরণ করবে সৌদি আরব

কোরআনের ১০ লাখ কপি বিতরণ করবে সৌদি আরব

আসন্ন রমজান উপলক্ষে পবিত্র কোরআনের ১০ লাখ কপি বিতরণের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। রবিবার (৫ মার্চ) কোরআন বিতরণের এই অনুমোদন দেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। এসব কপি বিশ্বের ২২টি মুসলিম দেশে বিতরণ করা হবে।

সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ সূত্রে জানা যায়, মদিনা নগরীতে অবস্থিত দ্য কিং ফাহদ কোরআন প্রিন্টিং কমপ্লেক্স থেকে মুদ্রিত কপিগুলো সারা বিশ্বে বিতরণ করা হয়। এখান থেকে ৭৬টির বেশি ভাষায় অনূদিত কোরআনের কপিও বিভিন্ন দেশে বিতরণ করা হয়।

সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল আলে-শেখ বলেছেন, পবিত্র কোরআনের কপিগুলো রমজানের যথাসময়ে পৌঁছার বিষয়টি নিশ্চিত করতে ইতিমধ্যে পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে।

সূত্র : আরব নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য