Monday, June 29, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরফের খুলে দেয়া হলো মিসরের সেই ঐতিহাসিক মসজিদ

ফের খুলে দেয়া হলো মিসরের সেই ঐতিহাসিক মসজিদ

বেশ কয়েক বছর সংস্কার কাজের পর অবশেষে মুসল্লিদের জন্য খুলে দেয়া হয়েছে মিসরের একটি ঐতিহাসিক মসজিদ।

মঙ্গলবার আলজাজিরা জানায়, ওই মসজিদটির নাম মসজিদুল হাকিম। পুরান কায়রোতে এর অবস্থান।

স্থানীয় সময় গত সোমবার মসজিদটি ফের উদ্বোধন করা হয়েছে। এটি মিসরের দ্বিতীয় বৃহত্তম মসজিদ। দেশটির সর্ববৃহৎ মসজিদ হলো- ইবনে তুলুন মসজিদ।

২০১৭ সালে মসজিদুল হাকিমের সংস্কার ও পরিবর্ধনের কাজ শুরু হয়। এতে বাজেট ছিল ২৮ লাখ ডলার।

ঐতিহাসিক এ মসজিদটির নির্মাণকাজ শুরু হয় ৩৮০ হিজরিতে (৯৯০ সাল) পঞ্চম ফাতেমী খলিফা আজিজ বিল্লাহের হাত ধরে। পরে তার ছেলে হাকিম বি-আমরিল্লাহ ৩৯৩ হিজরিতে (১০০৩ সাল) এটির নির্মাণকাজ সমাপ্ত করেন এবং ৪০৩ হিজরিতে (১০১২ সাল) এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

সূত্র : আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য