Tuesday, September 8, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিক‘কোরআন-সুন্নাহ বিরোধী’ বিলের প্রতিবাদে আজ বিক্ষোভ করবে জামায়াত

‘কোরআন-সুন্নাহ বিরোধী’ বিলের প্রতিবাদে আজ বিক্ষোভ করবে জামায়াত

জাতীয় সংসদে রোববার ‘কোরআন-সুন্নাহ বিরোধী’ সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলের প্রতিবাদে বিক্ষোভ করবে জামায়াতে ইসলামী।

সোমবার বিকাল সাড়ে চারটায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি থাকবেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে বিক্ষোভে বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখবেন। এর আগে একই ইস্যুতে রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ থেকে ওয়াক আউট করেন বিরোধী দলীয় এমপিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য