Thursday, June 4, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকোরবানির জন্য দেশের বাহির থেকে কোন পশু আনা হবে না: ফরিদা আখতার

কোরবানির জন্য দেশের বাহির থেকে কোন পশু আনা হবে না: ফরিদা আখতার

দেশে চাহিদার চেয়ে বেশি গবাদি পশু থাকায় আগামী কোরবানি ঈদের জন্য বাহির থেকে কোন গরু আনা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি বলেন, চলতি বছর কোরবানির জন্য মোট এক কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি গবাদি পশু প্রস্তুত রাখা হয়েছে। কোরবানির চাহিদা মেটানোর পরেও এবার প্রায় ২০ লাখ ৬৮ হাজারের বেশি গবাদিপশু অতিরিক্ত থাকবে।

রোববার (৪ মে) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা ও সরকারের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এ বছর কোরবানির পশু আমদানি করা হবে না জানিয়ে তিনি বলেন, অবৈধ পথে কোনোভাবেই গবাদি পশু প্রবেশ করতে দেয়া হবে না। আজ থেকেই গবাদি পশুর অবৈধ অনুপ্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

তিনি জানান, চলতি বছর মিয়ানমার প্রান্ত দিয়ে অবৈধ পথে পশু আমদানির কথা শোনা যাচ্ছে। তবে অবৈধ প্রবেশ ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

ফরিদা আখতার জানান, চলতি বছর উত্তরবঙ্গ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত বিশেষ ট্রেনে করে পশু সরবরাহ করা হবে। রাজধানীর দুই সিটি করপোরেশনের আওতায় ১৯টি পশুর হাটে প্রাথমিক চিকিৎসা দিতে ২০টি ভেটেরিনারি মেডিকেল টিম ও দুইটি বিশেষজ্ঞ মেডিকেল টিম নিয়োজিত থাকবে।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য