Sunday, April 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকোরবানির পশু আনতে চালু হচ্ছে বিশেষ ট্রেন

কোরবানির পশু আনতে চালু হচ্ছে বিশেষ ট্রেন

রাজধানীর কোরবানির পশুহাটে বিক্রয়ের জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনের মাধ্যমে পশু ঢাকা স্টেশন পর্যন্ত পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৭, ১৮ ও ১৯ জুলাই বিশেষ ট্রেন ‘ক্যাটল সার্ভিস’ পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।

আজ মঙ্গলবার (৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসি।

বুধবার থেকে চলবে আরও ১৯ জোড়া ট্রেন

মহামারি করোনায় কম খরচ আর নিরাপদে পশু পরিবহনের কথা চিন্তা করে গত বছর থেকে ‘ক্যাটল সার্ভিস’ নামে বিশেষ ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে।

গত বছর শুধু পশু পরিবহনের সুযোগ ছিল ময়মনসিংহ আর জামালপুর অঞ্চলের। এবার এর সঙ্গে যুক্ত হচ্ছে দেশের উত্তরাঞ্চলও। গত বছর দুটি ট্রেন চললেও এবার চলবে ছয়টি ট্রেন।

৫০০ টাকায় পশু পরিবহন করলো রেল

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে নামানো হবে সেসব গরু। ঢাকায় হাট শুরু হলেই প্রতিদিন চলবে ৬টি করে ট্রেন। গরুপ্রতি খরচ পড়বে ৫০০ টাকা করে।

ইত্তেফাক/কেকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য