Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরখুলনায় বেড়িবাঁধে ২৫০ মিটার ফাটল বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা

খুলনায় বেড়িবাঁধে ২৫০ মিটার ফাটল বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা

খুলনার দাকোপের চালনা পৌরসভার খলিশা সুইচ গেটের দক্ষিণ পাশে ২৫০ মিটার পাউবোর বেড়িবাঁধে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে পশুর নদীর পানির তীব্র চাপে বাঁধটি হঠাৎ ৩ ফুট ধ্বসে যাওয়ায় পৌরবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাঁধটির পাশ দিয়ে দ্রুত বিকল্প বাঁধ নির্মাণ না করা হলে যে কোন মুহূর্তে পশুর নদীগর্ভে বিলীন হয়ে গোটা পৌরসভা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভয়াবহ এ নদী ভাঙনের পাশে বসবাসকারী অনেকে তাদের ঘরবাড়ি ও স্থাপনা অন্যত্র সরিয়ে নিতে দেখা গেছে।


সরেজমিনে ঘুরে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, চালনা পৌরসভার ১নং ওয়ার্ড বড় খলিশা গ্রামে গত বৃহস্পতিবার গভীর রাতে পাউবোর ২৫০ মিটার (সিসি ব্লক) বেড়িবাঁধে ভয়াবহ ফাঁটল ও বাঁধটি ৩ ফুট ধ্বসে গেছে। এ বাঁধটি অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় পৌরবাসী আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। বাঁধটি নদীগর্ভে বিলীন হলে চালনা পৌরসভার ৯টি গ্রামসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানসহ কয়েকটি স্কুল কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান ও কয়েক হাজার বসতঘর বাড়ি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, পানির চাপে চালনা পৌরসভার গোড়কাঠি, খলিশাসহ পানখালী ইউনিয়নর খোনা, পানখালী ফেরিঘাটের পূর্ব পাশে, পানখালী জাবেরের খেয়াঘাটের পাশে, লক্ষ্মীখোলা পিচের মাথা, তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া, ঝালবুনিয়া, কামিনী বাসিয়া গ্রামে ওয়াপদা বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

চালনা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর শুভংকর রায় বলেন, খলিশা সøুইচ গেটের দক্ষিণ পাশে কয়েকদিন পূর্বে ৫০ মিটার এলাকা নিয়ে ফাটল দেখা দেয়। তা সংস্কারের জন্য পাউবো কর্তৃপক্ষ সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু ঠিকাদাররা ওই স্থানে এখন পর্যন্ত কাজ শুরু না করায় হঠাৎ বিশাল এলাকা নিয়ে বাঁধটি ফাটল দেখা দিয়েছে।

চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস বলেন, আমি গতকাল শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। গত বৃহস্পতিবার রাতে খলিশা গ্রামের সøুইচ গেটের দক্ষিণ পাশে সিসি ব্লক পানি উন্নয়ন বোর্ডের এ বাঁধটি ভয়াবহ ফাটল ও হঠাৎ ৩ থেকে সাড়ে ৩ ফুট ধ্বসে যায়। এ বাঁধটির পাশ দিয়ে যদি দ্রুত বিকল্প বাঁধ নির্মাণ করা না হয় তাহলে পশুর নদীগর্ভে যে কোন মুহূর্তে বাঁধটি বিলীন হয়ে গোটা পৌরসভা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস বলেন, খলিশা গ্রামের বাঁধটিতে ভয়াবহ ফাটল ও বাঁধটি হঠাৎ করে ধ্বসে যাওয়ায় দ্রুত সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য