Friday, April 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরখেলার ছলে ফাঁস লেগে শিশুর মৃত্যু

খেলার ছলে ফাঁস লেগে শিশুর মৃত্যু

রাজধানীর কদমতলীর পাটেরবাগ গ্যাস রোড এলাকায় ফারজানা আক্তার মিম নামের ১০ বছরের এক শিশুর খেলার ছলে গলায় ফাঁস লেগে মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাত ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিমের ভাই মহরম গাজী জানান, বাসায় কেউ না থাকায় দারোয়ানের মেয়ের সঙ্গে খেলা করছিল মিম। খাটের ওপরে খেলার সময় হঠাৎ সিলিং
ফ্যানের সঙ্গে গলায় থাকা ওড়না পেঁচিয়ে যায়। এতে ফাঁস লেগে ফ্যানের সঙ্গে ঝুলে থাকে। অচেতন অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের গ্রামের বাড়ি উত্তর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর গ্রামে। বাবার নাম ওয়াহেদ গাজী। কদমতলীর মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল মিম।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শিশু মিমের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবগত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 6 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য