Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগভীর সমুদ্র থেকে পাইপলাইনে তেল খালাসের যুগে বাংলাদেশ

গভীর সমুদ্র থেকে পাইপলাইনে তেল খালাসের যুগে বাংলাদেশ

গভীর সমুদ্র থেকে তেলবাহী মাদার ভেসেল থেকে পাইপ লাইনের মাধ্যমে তেল খালাসের প্রক্রিয়া চালু হয়েছে। সৌদি আরব থেকে আমদানি করা প্রায় ৮২ হাজার মেট্রিক টন তেলবাহী জাহাজ থেকে পাম্পে করে ইন্সটলেশন অব সিংগেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপ লাইন প্রকল্পের আওতায় বঙ্গোপসাগরে ভাসমান জেটির মাধ্যমে তেল মহেশখালীতে স্থাপিত ট্যাংক ফার্ম এলাকার ট্যাংকে স্টোরেজ করা হচ্ছে।

শুক্রবার (১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ প্রক্রিয়ায় তেল খালাস করতে সর্বোচ্চ সময় লাগবে ৪৮ ঘণ্টা। যা এর আগে লাইটারেজ অপারেশনের মাধ্যমে খালাসের ক্ষেত্রে ১২ থেকে ১৪ দিনের মতো সময়ের প্রয়োজন হতো। সময় সাশ্রয়ের পাশাপাশি এসপিএম-এর মাধ্যমে বছরে খরচ কমবে ৮০০ থেকে ১০০০ কোটি টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য