Friday, April 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগরমে যেসব খাবার না খাওয়াই ভালো

গরমে যেসব খাবার না খাওয়াই ভালো

এই গরমে বেশ কিছু খাবার আছে, যা খেলে আপনি অসুস্থ হতে পারেন, সেসব খাবার পরিহার করুন। জেনে গরমে কোন কোন খাবার না খাওয়া ভালো—

  • তৃষ্ণা মেটানোর জন্য কোমল পানীয়, কোল্ড ড্রিংকস, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড থেকে নিজেকে সরিয়ে রাখুন।
  • আইসক্রিম শিশু থেকে বুড়ো পর্যন্ত সবার পছন্দের একটি খাবার। তবে এ খাবারটিও পরিহার করতে হবে। আইসক্রিম খেয়ে তৃষ্ণা মেটানো যায়, তবে এর চর্বি পরে শরীরের গরম বাড়িয়ে তোলে। তবে ললি আইসক্রিম খেতে পারেন কিংবা চকলেটবিহীন আইসক্রিম অল্প পরিমাণে খেতে পারেন।
  • ক্রিমবিহীন দই দিয়ে ঘরে তৈরি আইসক্রিম খেতে পারেন।
  • মাংস, পোলাও, বিরিয়ানি এ–জাতীয় খাবার এই গরমে পরিহার করুন।
  • আটার রুটি শরীরের পানি শুষে নেয়। তাই রাতে রুটির পরিবর্তে সমপরিমাণ ভাত খেতে পারেন।
  • বেশি তেলের খাবার, ঘি দিয়ে তৈরি খাবারগুলো পরিহার করুন। বাইরের খাবার না খেয়ে ঘরের তৈরি খাবার খান।
  • গরম খাবার যেমন স্যুপ, মমো, ভাজাপোড়া খাবারগুলোকে এই গরমে ছুটি দিন।

আরও যা মনে রাখবেন

ফ্রিজ থেকে খাবার বের করে সঙ্গে সঙ্গে খাবেন না। পানি কিংবা অন্য যেকোনো খাবার ফ্রিজ থেকে বের করে কয়েক মিনিট স্বাভাবিক তাপে রেখে দিন। এরপর খাবারটি খেতে পারবেন। সঠিক উপায়ে সঠিকভাবে খাবার খেলে এই গরমে আপনি থাকবেন নিরাপদ এবং সুস্থ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য