Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগরুর সামনে প্রস্রাব! সাইফুদ্দিনকে বেধড়ক পেটালেন বীরেন্দ্র

গরুর সামনে প্রস্রাব! সাইফুদ্দিনকে বেধড়ক পেটালেন বীরেন্দ্র

গোমাতার অপমান সহ্য করা কি সহজ কথা? তার সামনে কেউ প্রস্রাব করলে কি তারা ছেড়ে দেবে? সেই অপরাধে বেধড়ক মারধর করা হলো এক যুবককে। বেচারি জানতেনও না, কি তারা অপরাধ। কিন্তু তা বলে কি হিন্দুত্ববাদীরা ছেড়ে দেবে? তারা উত্তম মধ্যম দিয়েছে এই ভদ্রলোককে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্য প্রদেশ রাজ্যের বারলাম জেলায়।

এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তারপরই নড়েচড়ে বসেছে সেখানকার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মানক চক থানার পুলিশ প্রশাসন। সাইফুদ্দিনকে মারধরের কারণে বীরেন্দ্র রাঠোর নাম এক ব্যক্তিকে শুক্রবার রাতে পুলিশ গ্রেফতার করেছে ।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবককে বেধড়ক মারধর করা হচ্ছে। যুবকটি বারবার হাতজোড় করে ক্ষমা চাইছেন, তবু পাননি পরিত্রাণ। এক নাগাড়ে চড় থাপ্পড় মারা হয় তাকে। সাথে লাথিও। কিন্তু তবুও পথচলতি কেউ যুবকটিকে বাঁচাতে এগিয়ে আসেননি।

শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে পুলিশ পাকড়াও করে হামলাকারী বিরেন্দ্র রাঠোরকে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩(স্বেচ্ছায় আঘাত করা), ২৯৪(অশ্লীল কাজ) এবং ৫০৬(অপরাধমূলক ভীতি প্রদর্শন) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাঠোর সাইফুদ্দিনকে গালিগালাজ করছে। তার টুপি মাটিতে ফেলে দেয় সে। সাইফুদ্দিনকে রাঠোর বলে, এই টুপি মাড়িয়ে যেতে হবে তাকে। নামাজ পড়ার টুপিতে মারতে হবে লাথি।
সূত্র : পুবের কলম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 8 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য