Thursday, April 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগর্ভবতী নারীরা করোনা টিকা নিতে পারবেন: সিডিসি

গর্ভবতী নারীরা করোনা টিকা নিতে পারবেন: সিডিসি

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসি জানিয়েছে, অন্তঃসত্ত্বা নারীরা করোনাভাইরাসের টিকা নিতে পারবেন। কারণ টিকা নেওয়ার পরে সন্তান ধারণে জটিলতার প্রমাণ গবেষণায় পাওয়া যায়নি।

সিডিসির পরিচালক রচেল ওয়ালেন্সি বলেন, অন্তঃসত্ত্বা নারীরা টিকা নেওয়ার পর অন্যান্যদের মতো একই ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। টিকা নেওয়ার কারণে নারীদের সন্তানের জন্য কোনো সুরক্ষা জটিলতা তৈরি হয়নি। তাই টিকা নেওয়ার ব্যাপারে অন্তঃসত্ত্বা নারীরা চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারেন।রচেল ওয়ালেন্সি আরও বলেন, টিকা প্রাথমিক পরীক্ষায় অন্তঃসত্ত্বা নারীদের অন্তর্ভুক্ত করা হয়নি। সম্ভাব্য জটিলতা নিয়ে কিছু তথ্য ছিল। ফলে বিভিন্ন স্বাস্থ্য কর্তৃপক্ষ ও চিকিৎসকরা সতর্কতা অবলম্বনসহ সাংঘর্ষিক পরামর্শ দিয়েছিলেন।

টিকা নেওয়া থেকে অন্তঃসত্ত্বাদের বিরত রাখা উচিত নয়। কিন্তু তাদের টিকা নেওয়ার পরামর্শ দেওয়া থেকে নিজেদের বিরত রেখেছে দ্য আমেরিকান কলেজ অব ওবস্টেট্রিসিয়ান ও গাইনোকলজিস্টস। তবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে থাকা অন্তঃসত্ত্বা নারীদের কেবল টিকা নেওয়া উচিত। অন্যদের ব্যাপারে এখনো সিদ্ধান্ত দেয়নি প্রতিষ্ঠানটি। সূত্র: সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + 6 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য