Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবেখবরগাজায় ইউএনআরডব্লিউএ’র দফতর ধ্বংসে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরাইল

গাজায় ইউএনআরডব্লিউএ’র দফতর ধ্বংসে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরাইল

গাজায় একের পর এক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যাচ্ছে ইসরাইল। তাদের সর্বশেষ শিকার গাজায় ইউএনআরডব্লিউএ সদর দফতর।

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গাজায় জাতিসঙ্ঘের ত্রাণ ও কর্ম সংস্থার (ইউএনআরডব্লিউএ) বাহ্যিক সম্পর্কের প্রধান তামারা আল-রিফাই বলেছেন, গাজায় ইউএনআরডব্লিউএ সদর দফতর ধ্বংস করে ইসরাইল যুদ্ধে আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছে।

তিনি আরো বলেন, গাজায় গত সপ্তাহে হামলাগুলো এখন পর্যন্ত সবচেয়ে রক্তক্ষয়ী ছিল।

আল-রিফাই আল-জাজিরাকে বলেছেন, ইউএনআরডব্লিউএ সদর দফতর থেকে যে চিত্রগুলো আসছে তা সত্যিই মর্মান্তিক।

আল-রিফাই বলেছেন, গত সপ্তাহে এই সদর দফতরে আশ্রয় নেয়া ১৯০ জনেরও বেশি মানুষ ইসরাইলের হামলায় নিহত হয়।

এদিকে ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুসহ অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৩৮ হাজার ৬৬৪ জন নিহত হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, হামাস ইসরাইলে হামলা চালানোর পর যুদ্ধ শুরুর পর থেকে গাজা উপত্যকায় মোট ৮৮ হাজার ৯৭ জন আহত হয়েছে।
সূত্র : আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য