Tuesday, August 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকগাজায় গণহত্যার আহ্বানে ক্ষুব্ধ আমিরাতি ধনকুবের

গাজায় গণহত্যার আহ্বানে ক্ষুব্ধ আমিরাতি ধনকুবের

গাজায় প্রতি রাতে ৩০ থেকে ৪০ জন ফিলিস্তিনিকে হত্যার আহ্বান জানিয়ে ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ধনকুবের ও আল হাবতুর গ্রুপের চেয়ারম্যান খালাফ আহমাদ আল-হাবতুর। তিনি এ বক্তব্যকে ‘বিপজ্জনক নৈতিক অধঃপতন’ হিসেবে অভিহিত করেছেন।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে আল-হাবতুর বলেন, ইসরাইল সরকারের একজন মন্ত্রী প্রকাশ্যে গাজায় প্রতি রাতে ৩০ থেকে ৪০ জন মানুষ হত্যার আহ্বান জানাচ্ছেন এবং ফিলিস্তিনিদের ‘জীবনের অযোগ্য’ বলছেন। এমন অবস্থায় কীভাবে শান্তি, আলোচনা ও সহাবস্থানের কথা বলা যায়—প্রশ্ন তোলেন তিনি।

উল্লেখ্য, রোববার বেন-গভির বলেন, গাজায় ইসরাইলি বাহিনীর প্রতি রাতে ৩০ থেকে ৪০ জন পুরুষ, নারী ও শিশুকে হত্যা করা উচিত। তাঁর এ বক্তব্যের পরই আল-হাবতুর প্রকাশ্যে প্রতিবাদ জানান।

আল-হাবতুর বলেন, গাজার মানুষ, নারী-পুরুষ ও শিশুরাও অন্য সবার মতো জীবন ও মর্যাদার অধিকারী। তবে তিনি ইসরাইলের সঙ্গে ইউএইর কূটনৈতিক সম্পর্ক ছিন্ন বা অর্থনৈতিক নিষেধাজ্ঞার কোনো দাবি জানাননি।

২০২০ সালের আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইউএই। এরপর দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ দ্রুত বেড়েছে। ২০২৪ সালে ইসরাইল ও ইউএইর পণ্য বাণিজ্যের পরিমাণ প্রায় ৩ দশমিক ২ বিলিয়ন ডলারে পৌঁছায়। ফলে ইউএই এখন ইসরাইলের অন্যতম প্রধান আরব বাণিজ্যিক অংশীদার।

আল-হাবতুর ইউএই সরকারের বর্তমান কর্মকর্তা নন; তবে তিনি দেশটির প্রভাবশালী ব্যবসায়ী ও সাবেক ফেডারেল ন্যাশনাল কাউন্সিল সদস্য। ২০২০ সালে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পক্ষেও তিনি জোরালো অবস্থান নিয়েছিলেন। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে তাঁর এবারের মন্তব্য সেই অবস্থানের বিপরীতমুখী সমালোচনা হিসেবে গুরুত্ব পাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + fifteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য