Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগাজায় দুর্ভিক্ষ ঠেকাতে ইসরায়েলকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ আইসিজের

গাজায় দুর্ভিক্ষ ঠেকাতে ইসরায়েলকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ আইসিজের

ফিলিস্তিনের গাজার বাসিন্দাদের কাছে দেরি না করে মৌলিক খাদ্য সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় এবং কার্যকর পদক্ষেপ নিতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার আইসিজের বিচারকেরা সর্বসম্মতিক্রমে এ নির্দেশ দেন।

আইসিজে বলেছেন, গাজার ফিলিস্তিনিরা দুর্বিষহ জীবন যাপন করছেন। সেখানে দুর্ভিক্ষ ও ক্ষুধা ছড়িয়ে পড়ছে। আদেশে বিচারকেরা বলেছেন, ‘আদালতের পর্যবেক্ষণ হলো গাজার ফিলিস্তিনিরা আর দুর্ভিক্ষের ঝুঁকিতেই কেবল নেই, বরং ইতিমধ্যে সেখানে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে।’

ইসরায়েল গাজায় রাষ্ট্রীয়ভাবে গণহত্যা চালাচ্ছে অভিযোগ করে এর আগে আইসিজেতে মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা। ওই মামলার অধীনে নতুন পদক্ষেপ গ্রহণে আদালতে আবেদন জানিয়েছিল দেশটি।

জানুয়ারিতে আইসিজে অন্তর্বর্তী আদেশে ইসরায়েলকে নির্দেশ দিয়েছিলেন, গণহত্যা কনভেনশনের আওতায় পড়তে পারে এমন যেকোনো ধরনের কাজ থেকে বিরত থাকতে এবং দেশটির সেনারা গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে যাতে কোনো গণহত্যামূলক কাজ না করে তা নিশ্চিত করতে।

বৃহস্পতিবারের আদেশে আদালত জানুয়ারির পদক্ষেপের বিষয়গুলো আবারও উল্লেখ করেছেন। আদেশে নতুন করে বলেছেন, ইসরায়েলকে অবশ্যই গাজাজুড়ে ফিলিস্তিনিদের জন্য খাবার, পানি ও বিদ্যুতের পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম ও চিকিৎসাসেবাসহ মৌলিক পরিষেবা এবং মানবিক সহায়তার নিরবচ্ছিন্ন ব্যবস্থা নিশ্চিতে পদক্ষেপ নিতে হবে।

বিচারকেরা আরও বলেছেন, সীমান্ত ক্রসিংয়ের সংখ্যা ও সক্ষমতা বাড়ানো এবং যতক্ষণ প্রয়োজন সেগুলো খোলা রাখার মাধ্যমে এই কাজ করা যেতে পারে। আদেশ বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা বিস্তারিত জানিয়ে ইসরায়েলকে এক মাসের মধ্যে একটি প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য