Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকগাজায় যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় নিহত ৩৭৩ ফিলিস্তিনি

গাজায় যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় নিহত ৩৭৩ ফিলিস্তিনি

অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৩৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় আরও ৯৭০ জন আহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এর মধ্যে গত ২৪ ঘণ্টায় গাজার হাসপাতালগুলোতে ছয়জনের মরদেহ নিয়ে আসা হয়েছে এবং ১৭ জন আহতকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ হাজার ৩৬০ জনে। একই সময়ে আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৭১ হাজার ৪৭ জনে।

যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজার স্বাস্থ্য ব্যবস্থায় চরম সংকট বিরাজ করছে। প্রয়োজনীয় ওষুধের ৫০ শতাংশের বেশি এখনও মজুত নেই, যা চিকিৎসা সেবাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 15 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য