Friday, April 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগাজায় যুদ্ধবিরতি প্রস্তাব : যে ১০ দেশ দিয়েছে বিপক্ষে ভোট

গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব : যে ১০ দেশ দিয়েছে বিপক্ষে ভোট

জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে মঙ্গলবার রাতে ১৫৩-১০ ভোটে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রস্তাব পাস হয়েছে। আর ভোট দানে বিরত থেকেছে ২৩টি দেশ। ইসরাইল যদিও এই প্রস্তাব মানবে না, কিন্তু বিশ্বব্যাপী ইসরাইলি হামলার বিরুদ্ধে জনমতের প্রতিফলন ঘটেছে এই প্রস্তাবে। উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এতে ১৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

জাতিসঙ্ঘে যুক্তরাষ্ট্র ও ইসরাইল এ ধরনের যেকোনো প্রস্তাবে যে বিরুদ্ধে ভোট দেবে, তা ছিল স্বাভাবিক। অপর যে আটটি দেশ বিপক্ষে ভোট দিয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় দুটি ক্ষুদ্র দেশ মাইক্রোনেশিয়া এবং নাউরো। এই দুই দেশের সম্মিলিত জনসংখ্যা এক লাখ ৩০ হাজার।

যে ১০ দেশ বিপক্ষে ভোট দিয়েছে :
অস্ট্রিয়া
চেক প্রজাতন্ত্র
গুয়েতেমালা
ইসরাইল
লাইবেরিয়া
মাইক্রোনেসিয়া
নাউরো
পাপুয়া নিউ গিনি
প্যারাগুয়ে
যুক্তরাষ্ট্র।

তবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ফ্রান্স প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে। চীন ও রাশিয়াও পক্ষে ভোট দিয়েছে। আর যুক্তরাজ্য ভোটদানে বিরত থেকেছে। অর্থাৎ জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে ভেটো শক্তির অধিকারী পাঁচ দেশের মধ্যে তিনটিই যুদ্ধবিরতির আহ্বান সমর্থন করেছে। বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র। আর ভোট দানে বিরত ছিল যুক্তরাজ্য।

রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ও আর্থিক সমর্থন লাভকারী ইউক্রেনও ভোটদানে বিরত ছিল। ইসরাইলের কট্টর সমর্থক জার্মানিও বিরত ছিল। আর জার্মানির প্রতিবেশী অস্ট্রিয়া এর বিরুদ্ধে অবস্থান নেয়।

ইউক্রেনের সীমান্তে অবস্থিত এবং মার্কিন মিত্র ও ন্যাটোর সদস্য পোল্যান্ড প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ফিনল্যান্ড, সুইডেনও প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্রের অংশীদার ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়াও প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।
সূত্র : আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য