Friday, June 5, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগাজায় যুদ্ধ বন্ধে বাইডেনকে চিঠি, হলো মামলাও

গাজায় যুদ্ধ বন্ধে বাইডেনকে চিঠি, হলো মামলাও

হামাসের হামলা থেকেই ইসরাইলের প্রতি ধারাবাহিকভাবে সমর্থন জানিয়েছেন তিনি। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ‘অনুরোধে’ কর্ণপাত না করে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা ভূখণ্ডে সেনা অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন। ফলে প্রতি দিন সেখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিহত সাধারণ ফিলিস্তিনিদের সংখ্যা।

এই পরিস্থিতিতে বাইডেনের বিরুদ্ধে ইসরাইল-ফিলিস্তিন নীতি নিয়ে ব্যর্থতার অভিযোগ তুলেছেন প্রায় ৪০০ জন সরকারি কর্মকর্তা। আমেরিকার পররাষ্ট্র দফতর, জাতীয় নিরাপত্তা পরিষদ, হোয়াইট হাউস এবং বিচার বিভাগ-সহ প্রায় ৪০টি দফতরে কর্মরত ওই কর্মকর্তারা আমেরিকার প্রেসিডেন্টের উদ্দেশে একটি চিঠি পাঠিয়েছেন বলে মঙ্গলবার দেশটির সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।

ওই চিঠিতে লেখা হয়েছে, ‘আমরা অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের জন্য প্রেসিডেন্ট বাইডেনকে সক্রিয় হতে দাবি জানাচ্ছি। সেখানে পানি, জ্বালানি, বিদ্যুৎ-সহ মানবিক পরিষেবা আবার চালু করতে হবে। পাশাপাশি, হামাসের হাতে পণবন্দি ইসরাইলি নাগরিকদের মুক্তির ব্যবস্থা করতে হবে।’

এরই মধ্যে গাজায় গণহত্যা ঠেকাতে ব্যর্থতার অভিযোগ তুলে বাইডেনের বিরুদ্ধে মামলা করেছে আমেরিকার প্রথম সারির মানবাধিকার সংগঠন ‘দ্য সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস’ (সিসিআর)। ক্যালিফোর্নিয়ার একটি আদালতে দায়ের করা মামলায় অভিযোগ তোলা হয়েছে, গাজায় ইসরাইলি সেনাবাহিনী যে গণহত্যা চালাচ্ছে, তা ঠেকাতে ব্যর্থ হয়েছে হোয়াইট হাউস এবং আমেরিকার পররাষ্ট্র ও প্রতিরক্ষা দফতর। আন্তর্জাতিক এবং আমেরিকার আইন অনুযায়ী বাইডেন সরকার পদক্ষেপ করেনি অভিযোগ তুলে অবিলম্বে ইসরাইলকে সামরিক সাহায্য বন্ধ করার নির্দেশ দেয়ার আবেদন জানানো হয়েছে ওই মামলায়।
সূত্র : আনন্দবাজার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য