Friday, November 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরউম্মাহ খবরগাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৪৯

গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৪৯

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলা চলছেই। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আরও ৪৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২১৯ জন।  

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়,অবরুদ্ধ এই উপত্যকার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪২ হাজার ১৭৫ জনে পৌঁছেছে। অবিরাম এই হামলায় আরও অন্তত ৯৮ হাজার ৩৩৬ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে উদ্ধারকাজ চলছে এবং অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − eight =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য