Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগাজার ওমরি মসজিদ গুঁড়িয়ে দিয়েছে ইসরাইল

গাজার ওমরি মসজিদ গুঁড়িয়ে দিয়েছে ইসরাইল

গাজার প্রাচীনতম মহান ওমরি মসজিদ গুঁড়িয়ে দিয়েছে ইসরাইল। শুক্রবার ইসরাইলি বাহিনী প্রাচীন এই ঐতিহ্যকে শেষ করে দেয়। গাজায় চলমান ইসরাইলি হামলায় শতাধিক ‘শান্তির ঐতিহ্য’ ধ্বংস হয়েছে। এসবের মধ্যে রয়েছে ২,০০০ বছরের পুরনো সেন্ট পরফিরাস চার্চ। এছাড়া বিশ্বের তৃতীয় প্রাচীন রোমান কবরস্থান, জাদুঘরেও আঘাত হানে ইসরাইল।

হামাস কর্মকর্তারা ইসরাইলের এ কাজকে ‘জঘন্য, বর্বর অপরাধ’ হিসেবে অভিহিত করেছে। এ ব্যাপারে ইসরাইলি সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি।

শুক্রবার ইসরাইলি হামলার পর ওমরি মসজিদটির কেবল মিনার দাঁড়িয়ে থাকে। আর বাকি সবকিছু ধ্বংস হয়ে যায়। পঞ্চম শতক থেকে স্থানটি খ্রিস্টান বা মুসলিম পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছিল।

বিবিসির খবরে বলা হয়, একটি বায়েজান্টাইন চার্চের স্থানে সপ্তম শতকে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমরের নামে মসজিদটির নামকরণ করা হয়েছিল।

গাজা সিটির ওল্ড টাউনে অবব্ষিত মসজিদটি ইতোপূর্বের কয়েকটি সংঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। একবার ভূমিকম্পেও ক্ষতির মুখে পড়েছিল। তবে প্রতিবারই একে নতুন করে নির্মাণ করা হয়।

হামাস থেকে বন্দী সেনাকে মুক্ত করতে গিয়ে ইসরাইল যেভাবে নিজের সেনাকে হত্যা করল

বন্দী সেনাকে মুক্ত করতে গিয়ে ইসরাইলি বাহিনী নিজেরাই তাকে হত্যা করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। দলটির সামরিক শাখা ইজ্জুদ্দিন আল কাসাম ব্রিগেড এক টেলিগ্রাম বিবৃতিতে এই তথ্য জানায়।

শুক্রবার (৮ ডিসেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক নিউজসাইট মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আল কাসাম ব্রিগেড জানিয়েছে, শুক্রবার ভোরে হামাস সদস্যরা দেখতে পায়, একজন বিশেষ বন্দীর অবস্থানকে লক্ষ্য করে ইসরাইলি বাহিনীর একটি দল অগ্রসর হচ্ছে। তখন তারা দলটিকে প্রতিহত করার চেষ্টা করে। এতে তুমুল লড়াই শুরু হয়। এ সময় ঘটনাস্থল লক্ষ্য করে ইসরাইলের যুদ্ধবিমান বোমা নিক্ষেপ করে। ফলে ওই বন্দী সৈন্যের মৃত্যু হয়। এছাড়া হামাস সদস্যদের সাথে লড়াইয়েও কয়েকজন ইসরাইলি সৈন্য নিহত ও আরো কয়েকজন আহত হয়।

নিহত বন্দী সেনার নাম সার বারুচ (২৫)। তবে এ ঘটনায় ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইসরাইলি নিউজ সাইট ইয়েৎ জানিয়েছে, একটি যুদ্ধ হেলিকপ্টার ভুলক্রমে একটি ভবনে আঘাত করে। এতে এক ইসরাইলি নিহত হয়।

উভয় ঘটনা এক কিনা, এটি স্পষ্ট নয়। তবে এটি স্বাধীনভাবে যাচাইয়ের সুযোগ পায়নি মিডল ইস্ট মনিটর।

সূত্র : আল জাজিরা, বিবিসি, মিডল ইস্ট আই এবং অন্যান্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 − two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য