ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জাবালিয়া শরণার্থীশিবিরে বিমান হামলা চালিয়ে একটি আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। বিধ্বস্ত ভবন থেকে ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের বেশির ভাগই নারী ও শিশু। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা পড়ে আছেন।
রোববার (২২ অক্টোবর) গভীর রাতে জাবালিয়া শরণার্থীশিবিরের আল-শুহাদা এলাকার ওই ভবনটিতে হামলা চালানো হয়।
উত্তর গাজার ইন্দোনেশিয়ান পরিচালক জানিয়েছেন, আমরা ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সংকটে ভুগছি।
