Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগাজা সংলগ্ন প্রধান ক্রসিং পয়েন্ট আবারো খুলছে ইসরাইল

গাজা সংলগ্ন প্রধান ক্রসিং পয়েন্ট আবারো খুলছে ইসরাইল

উপকূলীয় ছিটমহলে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পর ইসরাইল গাজা স্ট্রিপের উত্তর প্রান্তের ইরেজ ক্রসিং পয়েন্ট ফের চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার থেকে এটি চালু করা হবে।

এবিষয়ে সোমবার ফিলিস্তিনি অঞ্চলে সরকারি কার্যক্রমের সমন্বয়কারী ইসরাইলি মেজর জেনারেল ঘাসান আলিয়ান সাংবাদিকদের এক বিবৃতিতে বলেন, নিরাপত্তা পরিস্থিতির মূল্যায়নের পর মঙ্গলবার থেকে ইরেজ ক্রসিং দিয়ে গাজা থেকে ইসরাইলে শ্রমিক ও ব্যবসায়ীদের প্রবেশ ফের শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ব্যবসায়ী ও শ্রমিকদের চলাচলের জন্য ক্রসিং খুলে দেয়া এবং গাজা উপত্যকা থেকে ইসরাইলে অন্যান্য বেসামরিক পদক্ষেপগুলো এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার শর্তসাপেক্ষ।

গাজার অর্থনীতিবিদরা বলছেন, ক্রসিং উন্মুক্ত রাখলে ইসরাইলি অবরোধের কারণে ১৫ বছরেরও বেশি সময় ধরে চলমান অর্থনৈতিক অবনতি ও স্থবিরতার বর্তমান অবস্থা ভাঙতে একটি গুণগত পরিবর্তন হতে পারে।

তারা বলেছে, প্রায় ১২ হাজার ফিলিস্তিনি শ্রমিক ও ব্যবসায়ী প্রতিদিন গাজা উপত্যকা থেকে ইসরাইলে পাড়ি জমাচ্ছে। যা উপকূলীয় ছিটমহলে ৫ মিলিয়ন ইসরাইলি শেকেল (১.৫২ মিলিয়ন মার্কিন ডলার) আর্থিক তারল্য নিয়ে আসছে।

সূত্র : সিনহুয়া/ইউএনবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen + 8 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য