Sunday, April 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকগাজ্জায় একই পরিবারের ১৪ জনসহ অন্তত ৬৫ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

গাজ্জায় একই পরিবারের ১৪ জনসহ অন্তত ৬৫ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় হামলা চালিয়ে ৬৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ইসরাইলি বাহিনীর নির্বিচার হামলায় উপত্যকাজুড়ে শহীদ হয়েছেন ৬৫ জন, যার মধ্যে ১৪ জন একই পরিবারের সদস্য।

গাজ্জা সিটিতে আত-তোয়াম এলাকায় নিজ বাড়িতে ইসরাইলি বোমা হামলায় নিহত হয়েছে পরিবারটি। গাজ্জার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, শুক্রবার গাজ্জা সিটি এবং উত্তরাঞ্চলে নিহত হয়েছেন ৪৮ জন। আহত হয়েছেন বহু মানুষ।

গাজ্জা সিটিতে বিমান হামলার পাশাপাশি ট্যাংক নিয়ে চলছে পদাতিক সেনাদের স্থল অভিযান। ধ্বংস করা হয়েছে আরও কয়েকটি বহুতল ভবন। অঞ্চলটিতে হামলার তীব্রতা আরও বাড়ানোর পরিকল্পনা করছে ইসরাইলি বাহিনী।

আটকা পড়ে আছে প্রায় ১০ লাখ মানুষ। গাজ্জায় প্রায় দুই বছর ধরে চলা ইসরাইলি আগ্রাসনে প্রাণহানি প্রায় ৬৩ হাজার।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য