Tuesday, August 4, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকগাজ্জায় থামছেনা ইসরাইলি আগ্রাসন, একদিনেই ১৯ ফিলিস্তিনিকে হত্যা

গাজ্জায় থামছেনা ইসরাইলি আগ্রাসন, একদিনেই ১৯ ফিলিস্তিনিকে হত্যা

ফিলিস্তিনের বিধ্বস্ত গাজ্জা উপত্যকায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি পরিকল্পনা ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ ঘোষণার মধ্যেই গাজ্জায় নিহতের সংখ্যা গত কয়েক সপ্তাহের মধ্যে নতুন রেকর্ড গড়েছে। উপত্যকায় নৃশংস হামলা চালিয়ে অন্তত ১৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

রোববার (২ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

আল-শিফা হাসপাতালের চিকিৎসাসংক্রান্ত সূত্র জানায়, রোববার নিহতদের মধ্যে পশ্চিম গাজ্জার আল-সুসি টাওয়ারের একটি আবাসিক অ্যাপার্টমেন্টে বিমান হামলায় নিহত তিনজনও রয়েছেন। তারা হলেন ৩৩ বছর বয়সী আবদুল্লাহ আবু তাইফ, তার ২৯ বছর বয়সী অন্তঃসত্ত্বা স্ত্রী আবির আনান এবং তাদের পাঁচ বছর বয়সী ছেলে আজ্জাম।

খান ইউনিস শহরের উত্তর-পশ্চিমে আল-কারারার একটি অ্যাপার্টমেন্টেও হামলা হয়েছে। এ ঘটনায় আল-হামস পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। তারা হলেন মাহমুদ (৩৮), তার স্ত্রী ফাতিমা (৩৭) এবং তাদের ছোট মেয়ে। নাসের হাসপাতালের চিকিৎসা সূত্র জানিয়েছে, এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

চিকিৎসকরা জানান, মধ্য গাজ্জার দেইর আল-বালাহর কাছে নিজ বাড়িতে এক হামলায় ৬৮ বছর বয়সী কামু আবু মুয়াইলিক ও তার ৫৯ বছর বয়সী স্ত্রী হুদা নিহত হয়েছেন। একই এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময় দুই ভাইও নিহত হয়েছেন।

উত্তর গাজ্জার জাবালিয়া শরণার্থী শিবিরেও হামলা হয়েছে। এতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গাজ্জা শহরের পশ্চিমে রেমাল মহল্লায় বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ইসরাইলি ড্রোন হামলায় একজন শিশুসহ দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজ্জায় একটি গাড়িতে হামলায় আরও চারজন নিহত হয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ভোর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় গত কয়েক সপ্তাহের মধ্যে একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষ নিহত হয়েছেন।

শনিবার দেইর আল-বালাহতে অবস্থিত আল-আকসা শহীদ হাসপাতালের সংলগ্ন ওষুধের গুদামগুলোতেও হামলা চালিয়েছে ইসরাইল।

গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুর্শ বলেছেন, সরবরাহব্যবস্থা ধ্বংস করে ‘ওষুধ এবং অসুস্থতাকেই যুদ্ধের হাতিয়ারে পরিণত করছে ইসরাইল’। মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের হামলায় দুটি স্থাপনা ধ্বংস হয়েছে এবং আরও দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে শুক্রবার বোর্ড অব পিস এবং ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্স এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গাজ্জায় ‘যুদ্ধবিরতির’ পরবর্তী পর্যায় বাস্তবায়নের জন্য একটি চুক্তির ঘোষণা দেন। তার এ ঘোষণার পরই এ ঘটনা ঘটল। বোর্ড জানিয়েছে, হামাস একটি বিস্তারিত রূপরেখা গ্রহণ করেছে। তবে এ প্রস্তাবের বিষয়ে ইসরাইল আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

গাজ্জার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২৫ সালের অক্টোবরে স্বাক্ষরিত যুদ্ধবিরতির পর থেকে অন্তত ১ হাজার ২২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ৪ হাজার ৫৩ জন আহত হয়েছেন।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য