সোমবার (৩ আগস্ট) সকালে রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আয়োজিত অনুষ্ঠানে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই সঙ্গে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে প্রতিষ্ঠিতব্য এই ইনস্টিটিউটের আরো সাতটি শাখার ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন তিনি।
এই সময় সেনাপ্রধান বলেন, র্তমান আধুনিক শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব দেয়া হয় না। আবার ইসলামী শিক্ষা ব্যবস্থায় আধুনিক শিক্ষার উপাদান থাকে না। ফলে ইসলামিক শিক্ষা নিয়ে বেড়ে ওঠা অনেক শিক্ষার্থী সমাজে কার্যকর ভূমিকা রাখতে পারে না।””এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো ইসলামী মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এমন এক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যা ভবিষ্যতে নৈতিক, দক্ষ ও সুশৃঙ্খল জাতি গঠনে ভূমিকা রাখবে।
তিনি বলেন, আমরা যে ইবাদত করি, ইবাদতের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা কুরআন বুঝিনা, আল্লাহ কি আদেশ দিয়েছে সেটা সম্পর্কে আমরা জানিনা, এবং বিদাআতের অনুসরণ করি, বিদাআতে ছেয়ে গেছে এদেশ৷ দু’আর মধ্যে বিদাআত, নামাজের মধ্যে বিদাআত, সবখানে বিদাআতে ছেয়ে গেছে।
এগুলা থেকে বের হয়ে আসতে হবে।
একটা সুস্থ সমাজ, ইসলামিক সমাজ আমরা চাচ্ছি। বর্তমান সময়ের পরিবর্তিত চাহিদার আলোকে আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে নৈতিক মূল্যবোধের সমন্বয়ে জ্ঞান, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক গড়ে তোলার লক্ষ্যে এই ইনস্টিটিউটটি প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে কেমব্রিজ কারিকুলামভিত্তিক ইংরেজি মাধ্যমের আধুনিক শিক্ষাপদ্ধতি এবং মূল্যবোধভিত্তিক শিক্ষার চমৎকার সমন্বয় ঘটানো হবে।
