Friday, July 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকগাজ্জায় শীতকালীন ঝড়ে উড়ে যাচ্ছে তাঁবু; আশ্রয় সংকটে বস্তুচ্যুত ফিলিস্তিনিরা

গাজ্জায় শীতকালীন ঝড়ে উড়ে যাচ্ছে তাঁবু; আশ্রয় সংকটে বস্তুচ্যুত ফিলিস্তিনিরা

গাজ্জায় শীতকালীন ঝড়ে উড়ে গেছে ও ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার তাঁবু। এসব তাঁবুতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের আগ্রাসনের ফলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বাস করতেন।

গাজ্জার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, তাঁবু ক্ষতিগ্রস্ত হওয়ায় মানবিক বিপর্যয়ের আশঙ্কা আরো বেড়েছে।

বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, তীব্র বাতাস ও ভারী বৃষ্টিপাতের ফলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে গাজার উপকূলরেখায়, যেখানে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। এতে তাঁবু ভেঙে গেছে বা উড়ে গেছে।

তিনি বলেন, ‘এটি কেবল আবহাওয়া-সম্পর্কিত সংকট নয়। নির্মাণ সামগ্রীর প্রবেশ বন্ধ করে পুনর্গঠনকে বাধাগ্রস্ত করা, মানুষকে মর্যাদা বা সুরক্ষা ছাড়াই ছেঁড়া তাঁবু এবং অনিরাপদ, ক্ষতিগ্রস্ত বাড়িতে বসবাস করতে বাধ্য করার প্রত্যক্ষ পরিণতি এটা।’

ফিলিস্তিনি আবহাওয়াবিদরা জানান, শুক্রবার থেকে নতুন করে ঝড় শুরু হয়েছে এবং আরো কয়েকদিন অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

বাসাল সতর্ক করে বলেন, দুই বছরেরও বেশি সময় ধরে ইসরাইলি বোমাবর্ষণের ফলে বিশাল নগর এলাকা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। কোনো নিরাপদ বিকল্প না থাকায় অনেক পরিবার সমুদ্র উপকূলে তাদের তাঁবু স্থাপন করতে বাধ্য হয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য