Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকগাজ্জার জন্য আন্তর্জাতিক বাহিনীতে যোগ দেবে না আরব আমিরাত

গাজ্জার জন্য আন্তর্জাতিক বাহিনীতে যোগ দেবে না আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত গাজ্জার জন্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে যোগ দেওয়ার পরিকল্পনা করছে না। কারণ এর কোনও স্পষ্ট কাঠামো নেই। দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ আবুধাবি কৌশলগত বিতর্ক ফোরামে বলেছেন, ‘সংযুক্ত আরব আমিরাত এখনও স্থিতিশীলতা বাহিনীতে একটি স্পষ্ট কাঠামো দেখতে পাচ্ছে না এবং এই পরিস্থিতিতে সম্ভবত এই বাহিনীতে অংশগ্রহণ করবে না।’

মার্কিন-সমন্বিত আন্তর্জাতিক বাহিনীতে মিশর, কাতার ও তুরস্কের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের সৈন্যদের অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই বাহিনী ‘খুব শীঘ্রই’ গাজ্জায় উপস্থিত হবে। কারণ দুই বছরের যুদ্ধের পর সেখানে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে।

২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে আব্রাহাম চুক্তি স্বাক্ষরের পর ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্থাপনকারী কয়েকটি আরব দেশের মধ্যে তেল সমৃদ্ধ সংযুক্ত আরব আমিরাত অন্যতম।

সূত্র: বাসস

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + 16 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য